ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী

ঈদুল আজহার আগেই টাকার নতুন নোট, থাকছে না কোনো ব্যক্তির ছবি : গভর্নর

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১০:১৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১০:১৩:৫০ অপরাহ্ন
ঈদুল আজহার আগেই টাকার নতুন নোট, থাকছে না কোনো ব্যক্তির ছবি : গভর্নর ঈদুল আজহার আগেই টাকার নতুন নোট, থাকছে না কোনো ব্যক্তির ছবি : গভর্নর
ঈদুল আজহার আগেই বাজারে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 

শনিবার (২৪ মে) দুপুরে পিকেএসএফ ভবনে আয়োজিত ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

গভর্নর জানান, ‘বাজারে তিনটি নোট আসছে খুব শিগগিরই। সেগুলো হচ্ছে, ১০০০ টাকা, ৫০ টাকা আর ২০ টাকার নোট।

এটা আপনারা ঈদের আগেই দেখতে পাবেন। এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। নতুন টাকায় বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এইসব থাকবে।’
কী ধরনের স্থাপনার ছবি থাকবে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলো থাকবে।

সেটা মসজিদই হোক, মন্দিরই হোক বা অন্যকিছু। সেখানে আমরা কোনো পার্থক্য করছি না।’
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘আমাদের চুরি করা অর্থ ফেরত নিয়ে আসব। এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট।

সব সরকারেরই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত। এটারই অংশ হিসেবে আমরা এখন দেখছি, আন্তর্জাতিক সম্প্রদায়ও কিন্তু একটা চাপের মধ্যে আছে।’
ফাইনান্সিয়াল টাইমস বলি, আমাদের লন্ডন টাইমস বলি কিংবা আলজাজিরা বলি- এরা কিন্তু বাংলাদেশের পাচার করা অর্থ নিয়ে বড় বড় আর্টিকেল লিখছে। আগামীতে আরো আসবে, বলেন তিনি।

তিনি বলেন, ‘ব্রিটিশ এমপি উনারাও কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছেন।

ব্রিটিশ প্রেসের বাইরে এনজিও যারা আছে, তারাও এটাকে সাপোর্ট করছে। ফলে আমি মনে করি যে একটা চাপ সৃষ্টি হয়েছে।’
গভর্নর আরো জানান, ‘আমি দুবাই গিয়েছিলাম গত সপ্তাহে এবং প্ল্যান করছি সিঙ্গাপুরে যাব। আমাদের লন্ডনে যাওয়ার প্ল্যান আছে আবার আমাদের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করারও প্ল্যান আছে। এগুলো আমাদের কর্মসূচিতে রাখা হয়েছে। এটাকে আমাদের একটিভলি পলিটিক্যাল সার্কেল রাখতে হবে।’

পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত