ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় বেশি দামে পেট্রোল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত রাজশাহীতে প্রাইভেট কারে গোপন চেম্বার থেকে ২১৫ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২ আসন্ন রাসিক নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাব্বিন জামান যুক্তরাষ্ট্র ঘোষণা দিলো মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার মার্কিন সেনারা ইরানে ঢুকতে যুদ্ধজাহাজ নিয়ে রওনা হয়েছে ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও তাহিরপুরে বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ নারী-পুরুষ গ্রেপ্তার রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ নগরীতে মাদক কারবারী গ্রেফতার ২ তানোরে প্রয়াত আজাহার মাস্টারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী'তে দোয়া ও ইফতার মাহফিল তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ৬৫ হাজার ছাড়াল

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৩:২১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:২১:১৬ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ৬৫ হাজার ছাড়াল ছবি- সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় প্রায় দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে ৬৫ হাজার প্রাণহানি ছাড়িয়েছে। এর মধ্যে ১৮ হাজারের বেশি শিশু। অনাহার ও অপুষ্টিতে এবং ত্রাণ সংগ্রহের সময় মৃত্যু হয়েছে বহু ফিলিস্তিনির। এছাড়া ধ্বংসস্তুপে বহু মানুষ চাপা পড়ে আছে বলেও জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

রয়টার্স বলছে, নারকীয় ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৬৫ হাজার। হামাসের হামলার তথাকথিত জবাবের দৃশ্যপট এটি।

গোটা বিশ্বের কাছে এটি শুধুই একটি সংখ্যা অথবা পরিসংখ্যান। কিন্তু এই মৃত্যুর মিছিলের ভয়াবহতা সেই গাজাবাসী ছাড়া প্রকৃতপক্ষে বোঝে কে? এক বিশাল প্রশ্নের মুখে দাঁড়িয়ে মিথ্যে হয়ে গেছে মানবতা আর সভ্যতা নিয়ে আওড়ানো সব বুলি। উন্নত বিশ্বের যুদ্ধের রাজনীতিতে আজ সুতোয় বাঁধা পুতুল, অসহায় গাজাবাসী।

৬৫ হাজার নিহতের সংখ্যা শুধুই সরকারি একটি হিসাব। কিন্তু বিরতিহীন ইসরায়েলি আগ্রাসনে পরিণত হওয়া ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে আরও অনেক বেশি মরদেহ। এরমধ্যে শিশু নিহতের সংখ্যাও নিছকই কম নয়। এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ১৮ হাজার ৮৮৫ শিশু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পরিসংখ্যান অনুযায়ী, ৬৫ হাজারের বেশি নিহতের মধ্যে ৪৩২ জনের মৃত্যু হয়েছে অনাহার ও অপুষ্টিজনিত কারণে। যার মধ্যে প্রায় দেড়শ শিশু রয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতির আগেই নিহত হয়েছে ৪৬ হাজার ৯১৩ জন।

তবে ১৯ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত যুদ্ধবিরতির সময়েও থামেনি মৃত্যু। প্রায় দুই মাসের যুদ্ধবিরতির মধ্যেও মৃত্যু হয়েছে অন্তত ১৭০ জনের। আর যুদ্ধবিরতি ভেঙে নতুন করে আগ্রাসনে মৃত্যু হয়েছে আরও ১২ হাজার ৫১১ জনের।

মৃত্যু তাড়া করেছে ত্রাণ নেয়ার সময়েও। জাতিসংঘ ত্রাণ সংগ্রহের সময় ৭৪৩ ফিলিস্তিনির নিহতের কথা বললেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই সংখ্যা ৮শর কাছাকাছি। এছাড়া ইসরায়েলের প্রায় ২ বছরের আগ্রাসনে ২৪৪ জন সাংবাদিকের নিহতের দাবি রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের।

গাজায় এখন আর নেই কোনো থাকার মতো জায়গা নেই কোনো নিরাপদ স্থান। এ অবস্থায় মৃত্যুই একমাত্র সহজ সমাধান হয়ে দাঁড়িয়েছে গাজাবাসীর জন্য। কারণ এখন শুধু এই একটি পথই গাজাবাসীর জন্য খোলা রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী