ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু পদ্মাপাড়ের বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ দিলেন আরডিএ চেয়ারম্যান সুইট স্কুলছাত্র রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

গুরুদাসপুরে গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:৪০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০২:৪০:৪৯ অপরাহ্ন
গুরুদাসপুরে গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই চলনবিল প্রেসক্লাবে আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন।
নাটোরের গুরুদাসপুরে গরু ব্যবসায়ী ফারুক মোল্লাকে মারধর ও গাড়ি ভাংচুর করে ৪ লাখ টাকা ছিনিতাইয়ের অভিযোগে থানায় ইউপি সদস্য আলম মোল্লা ও তার ছেলে রাজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ফারুক হামলাইকোল গ্রামের হুসেন আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে গুরুদাসপুর থানায় বাদী হয়ে আলম ও তার ছেলেসহ ৬ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন ফারুক মোল্লা ও তার পরিবার। পরে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা। এসময় তার চাচা হবিবর মোল্লা, ছোটভাই ফিরোজ মোল্লাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ফারুক বলেন, ‘গরু বিক্রি করে বাড়ির ফেরার পথে ইউপি সদস্য আলম মোল্লা ও তার ছেলে রাজ মোল্লা তার ওপর আক্রমণ চালায়। তার গরু বহনকারী নসিমন গাড়িটিও ভাংচুর করে। এসময় তার কাছে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।’

অভিযুক্ত আলম বলেন, ‘আমার ছেলে রাজ চাঁচকৈড় থেকে জিম করে নাজিরপুর আসার পথে হামলাইকোল এলাকায় তাকে লাঞ্চিত ও গাড়িচাপা দেয়ার চেষ্টা করে ফারুকেরা। সন্ধ্যার পর ফারুক নাজিরপুর এলে তাকে চর-থাপ্পর দেয়া হয় মাত্র। বিষয়টি মিমাংসার চেষ্টা করছি।’

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আসমাউল হক জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪