ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

ভারতে সেনাবাহিনীর মতো ইউনিফর্ম পরে ব্যাংক থেকে ২০ কোটি রুপির স্বর্ণ লুট

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৩:১৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৩:১৩:৪২ অপরাহ্ন
ভারতে সেনাবাহিনীর মতো ইউনিফর্ম পরে ব্যাংক থেকে ২০ কোটি রুপির স্বর্ণ লুট ছবি- সংগৃহীত
ভারতে একটি ব্যাংকে অভূতপূর্ব ডাকাতির ঘটনা ঘটেছে। সেনা পোশাকের আদলে ইউনিফর্ম পরে ও আগ্নেয়াস্ত্র হাতে মুখোশধারী ডাকাতরা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে।

পুলিশের তথ্য অনুযায়ী, তারা প্রায় ২০ কোটি রুপির গহনা ও এক কোটি রুপি নগদ নিয়ে পালিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের চাদাচান শহরে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার সময় ডাকাতরা প্রথমে ব্যাংকের কর্মীদের জিম্মি করে, শাখা ব্যবস্থাপকসহ সবাইকে বেঁধে ফেলে টয়লেটে আটকে রাখে। এছাড়া কর্মী ও গ্রাহকদের হাত-পা প্লাস্টিক ব্যাগ দিয়ে বেঁধে ফেলা হয় যাতে কেউ নড়াচড়া করতে না পারে।

এরপর ডাকাতরা ব্যবস্থাপককে হুমকি দিয়ে নগদ অর্থের ভল্ট খুলতে বাধ্য করে। পরে কর্মীদের দিয়ে স্বর্ণালঙ্কারের লকার খুলিয়ে নেয়। একজন ডাকাত ব্যবস্থাপককে টাকা না দিলে হত্যার হুমকিও দেয়।

এরপর তারা ব্যাগ ভর্তি করে নগদ অর্থ ও গ্রাহকদের জমা রাখা স্বর্ণালঙ্কার নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে চাদাচান থানার পুলিশ সুপার লক্ষ্মণ নিমবার্গি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

প্রাথমিক তদন্তে জানা যায়, ডাকাতরা ভুয়া নম্বরপ্লেট লাগানো একটি ভ্যান ব্যবহার করেছিল। লুটের পর তারা মহারাষ্ট্রের পান্ধারপুরের দিকে পালিয়ে যায়। পথে সোলাপুর জেলায় ঢুকে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তারা লুট করা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে আবারও পালিয়ে যায়।

বিজয়াপুরার পুলিশ সুপার লক্ষ্মণ নিমবার্গি বলেন, “অভিযুক্তরা ভুয়া নম্বরপ্লেটসহ একটি এক্কো ভ্যান ব্যবহার করেছিল। একটি মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনার পর তারা লুটের মাল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।”

ডাকাতির এই ঘটনার পর মামলা দায়ের করা হয়েছে। কর্নাটক ও মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে অভিযানে নেমেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা