ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

গোদাগাড়ীর ৩টি পেট্রোল পাম্পকে জরিমানা

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০১:৫৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০১:৫৩:৪০ পূর্বাহ্ন
গোদাগাড়ীর ৩টি পেট্রোল পাম্পকে জরিমানা গোদাগাড়ীর ৩টি পেট্রোল পাম্পকে জরিমানা
রাজশাহীর গোদাগাড়ীতে বিএসটিআই কর্মকর্তাদের উপস্থিতিতে ভেজাল তেল এবং ওজনে কম দেয়ার অভিযোগে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলাকার পেট্রোল পাম্প গুলোতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

এ সময় ভেজাল তেল বিক্রি এবং ওজনে কম দেয়ায় ৩টি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর  মঙ্গলবার সকালে উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ফয়সাল আহমেদ।

এ সময় পৌরসভার শ্রীমন্তপুর এলাকার আবুল কাশেমের মালিকানাধীন মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, পৌরসভার রামনগর এলাকার আতাউর রহমানের মালিকানাধীন মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা এবং মোহনপুর ইউপির জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলামের মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, প্রতিষ্ঠানগুলোকে ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে স্থানীয়রা মোহনপুর ইউনিয়নের (ইউপি) জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলামের মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশন বন্ধের দাবি করেছেন।স্থানীয়দের অভিযোগ,এই ফিলিং স্টেশনে দীর্ঘদিন যাবত ভেজাল তেল বিক্রি ও ওজনে কম দেয়া হচ্ছে।কিন্ত্ত গ্রাহকগণ কোনো প্রতিবাদ করতে পারছে না। কেউ কখানো প্রতিবাদ করতে গেলেই তাকে হেনস্তা করা হচ্ছে।তবে ফিলিং স্টেশন মালিক পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা