ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:৫৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:৫৮:৩৩ অপরাহ্ন
বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৪৭তম বি.সি.এস. পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) বিষয়ে পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৩৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ পরীক্ষা চলকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 পরীক্ষা কেন্দ্রসমূহ হলো: সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বাজপাড়া, রাজশাহী; রাজশাহী সরকারি মহিলা কলেজ বোয়ালিয়া, রাজশাহী; রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কাজিহাটা, রাজশাহী; রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, বোয়ালিয়া, রাজশাহী; রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বোয়ালিয়া, রাজশাহী; বরেন্দ্র কলেজ, বোয়ালিয়া, রাজশাহী; শাহ মখদুম কলেজ, বোয়ালিয়া, রাজশাহী; শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজপাড়া, রাজশাহী; অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রুয়েট চত্বর, মতিহার; রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী; শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজ, রাজশাহী; রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী; মাদার বখশ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, পদ্মা আবাসিক, রাজশাহী; রাজশাহী ক্যান্টমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, বোয়ালিয়া, রাজশাহী; হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, লক্ষ্মীপুর, ভাটাপাড়া, রাজপাড়া, রাজশাহী; রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী; রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজশাহী; সরকারী প্রমথনাথ (পি.এন) বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী; সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী; গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী; শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী; রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী; মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ), বড়কুঠি সড়ক, বোয়ালিয়া, রাজশাহী; রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী; মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, বোলনপুর, বোয়ালিয়া, রাজশাহী; লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজপাড়া, রাজশাহী; রাজশাহী কোর্ট একাডেমী, রাজপাড়া, রাজশাহী; রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা, রাজশাহী কোর্ট, রাজশাহী; রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল, বোয়ালিয়া, রাজশাহী; বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজপাড়া, রাজশাহী; রিভার ভিউ কালেক্টরেট স্কুল, রাজপাড়া, রাজশাহী; নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী; রাজশাহী কলেজ, রাজশাহী। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির