ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত দেশসেরা উদ্ভাবনী শিক্ষকা আয়েশা আক্তার

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১০:০৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১০:০৪:২০ অপরাহ্ন
নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত দেশসেরা উদ্ভাবনী শিক্ষকা আয়েশা আক্তার নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত দেশসেরা উদ্ভাবনী শিক্ষকা আয়েশা আক্তার দেশসেরা উদ্ভাবনী শিক্ষক আয়েশা আক্তার এবার নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
শিক্ষক বাতায়নে দেশসেরা উদ্ভাবনী সেই শিক্ষক আয়েশা আক্তার এবার নাটোর জেলার শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্বে) মো. আব্দুল হান্নান সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। আয়েশা আক্তার বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেরা গুণী নির্বাচিত হয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। সেখানে শিক্ষক আয়েশা আক্তার জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গুণী সহকারী শিক্ষক ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হন।

একই সাথে গুনী প্রধান শিক্ষক ক্যাটাগরিতে গুরুদাসপুর উপজেলার ১৮নং যোগেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম শ্রেষ্ট নির্বাচিত হয়েছেন।

এর আগে গত বছরের জুন মাসে শিক্ষক আয়েশা আক্তার শিক্ষক বাতায়নে এটুআই (অ্যাকসেস ইনফরমেশন) বিভাগ থেকে দেশসেরা উদ্ভাবনী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি ওই একই বছরে শিক্ষক বাতায়নে জেলা অ্যাম্বাসেডর, মহিলা বিষয়ক অধিদফতরের জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমে শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন।

তিনি জানান, ২০১৬ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে তিনি একই বিদ্যালয়ে কর্মরত আছেন। যোগদানের পর থেকেই শিশু শিক্ষার মানোন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। শিক্ষক বাতায়নে অর্ধশত কনটেন্ট, শতাধিক ব্লগ, অর্ধশত ভিডিও, বিভিন্ন উদ্ভাবনী আইডিয়াসহ ছবি, বিভিন্ন লেখা আপলোড করা আছে।

এছাড়াও তিনি ‘বসন্তের কোলাহল’ নামে যৌথ কাব্যগ্রন্থ, শিশুতোষ ছড়া ও কবিতাও লিখেছেন।

আয়েশা আক্তার উপজেলার দয়ারামপুরের মিশ্রিপাড়া গ্রামের বাসিন্দা। এবিষয়ে বাগাতিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম বলেন, জেলা পর্যায়ে তার শিক্ষক আয়েশা আক্তার শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ