ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পুলিশসহ নিহত ৪

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৫৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৫৭:৪৬ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পুলিশসহ নিহত ৪ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পুলিশসহ নিহত ৪
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক, পুলিশসহ ৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে দুর্ঘটনায় তিনজন এবং যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় একজন নিহত হয়েছেন। 

ভাঙ্গুড়া বাজারের কাছে দুর্ঘটনায় ডেইলি ইভনিং নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট এইচএম জাফর আলী (৪৫), পুলিশের এসআই নিক্কন আঢ্য (৩৫) এবং আক্তার হোসেন (৪৭) এবং পারবাজারে পিকআপ চালক রুহুল কুদ্দুস (৪৭) নিহত হন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা থেকে যশোরমুখী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারের কাছে মহাসড়কে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরমুখী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস রাত ১১টার দিকে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে।

দুর্ঘটনার পরপরই ভাঙ্গুড়া বাজারে থাকা লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। বাসযাত্রী আক্তার হোসেনকে মৃত অবস্থায় পান উদ্ধারকারীরা। গুরুতর আহত আবু জাফর ও নিক্কন আঢ্য নামে দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, আবু জাফর পথেই মারা যান। আর নিক্কন আঢ্যর অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শেখ সেকেন্দার আলী জানিয়েছেন, নিক্কন আঢ্যকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আক্তার হোসেন যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে। নিহত এইচএম আবু জাফর যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে এবং ডেইলি ইভনিং নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, জাফর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক। 

গুরুতর আহত নিক্কন আঢ্য যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্ত আঢ্যর ছেলে। তিনি নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক ছিলেন।

অপরদিকে, সোমবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় বেনাপোলমুখী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো গ-১২-৩৬৯৩) সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের (যশোর না -১১-০৩৯৪) মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক রুহুল কুদ্দুস ঘটনাস্থলে মারা যান।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক, পুলিশসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বাস ও পিকআপ জব্দ করা হয়। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ