ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১২:০০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১২:০০:২৯ পূর্বাহ্ন
দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের অভিযোগ দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের অভিযোগ
রাজশাহীর দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ ন ম রাকিবুল ইউসুফের বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক থাকাকালে তিনি সদস্য ও নারী সদস্যদের কাছ থেকে প্রকল্পের বরাদ্দ থেকে পার্সেন্টেজ নিতেন বলে স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ হয়েছে।

আ ন ম রাকিবুল ইউসুফ গেল মার্চের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চার মাস এই ইউপির প্রশাসক ছিলেন। বর্তমানে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান-৩ রুপালী খাতুন।

রোববার (১৪ সেপ্টেম্বর) ডাকযোগে তিনি সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি লিখিত অভিযোগ পাঠিয়েছেন। তিনি নিজেই রাকিবুল ইউসুফকে ২ লাখ ৬৫ হাজার টাকা দিতে বাধ্য হয়েছেন বলে এতে উল্লেখ করেছেন।

অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগের পরিচালক, জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপপরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেন, রাকিবুল ইউসুফ পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত হয়েই নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তিনি পরিষদের সদস্য ও নারী সদস্যদের কাছ থেকে টিআর, কাবিটা ও উন্নয়ন তহবিলের প্রকল্পের কমিশন দাবি করেন। তা না হলে তিনি কাজের চূড়ান্ত ক্লিয়ারেন্স দেবেন না বলে জানিয়ে দেন। এ অবস্থায় বাধ্য হয়ে তিনি নিজেই তাকে ২ লাখ ৬৫ হাজার টাকা দিয়েছেন। অন্য সদস্য ও নারী সদস্যদের কাছ থেকেও রাকিবুল ইউসুফ টাকা নিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।

পরিষদের সদস্যরা জানান, রাকিবুল ইউসুফ দায়িত্বে থাকলেও ঠিকমতো অফিস করতেন না। সপ্তাহে এক-দুই দিন তিনি আসতেন দুপুর ১২টার পর। দু’এক ঘণ্টা থেকে তিনি চলে যেতেন। ফলে নাগরিক ভোগান্তি যেমন হচ্ছিল, তেমনি পার্সেন্টেজ দিতে সদস্যরা চরম বেকায়দায় পড়েছিলেন।

এ অবস্থায় প্রশাসক সরিয়ে জনপ্রতিনিধিদেরই একজনকে দায়িত্ব দেওয়ার জন্য সংরক্ষিত নারী সদস্য রুপালী খাতুন উচ্চ আদালতে রিট করেন। এর প্রেক্ষিতে উচ্চ আদালত প্রশাসককে অপসারণ করে প্যানেল চেয়ারম্যানদের মধ্যে থেকে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিতে নির্দেশ দেন। এ নিয়ে গত ১০ জুলাই পরিষদের সভা বসে। সেখানে প্যানেল চেয়ারম্যান-১ ও প্যানেল চেয়ারম্যান-২ দায়িত্ব পালনে অপারগতা জানান। দায়িত্ব নিতে সম্মত হন প্যানেল চেয়ারম্যান-৩।

কিন্তু পরে কয়েকজন সদস্য প্যানেলের ওপরই অনাস্থা আনেন। এ নিয়ে গত ১৬ জুলাই ইউএনওর কার্যালয়ে অনাস্থার ওপর গোপন ভোট হয়। সেখানে প্যানেলের পক্ষে ৭ জন ও বিপক্ষে ৫ জন ভোট দেন। ফলে প্যানেল টিকে যায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন রুপালী খাতুন।

তার অভিযোগ, এখন আবার তাকে সরিয়ে প্রশাসক হতে মরিয়া হয়ে উঠেছেন সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইউসুফ। অভিযোগে রুপালী খাতুন উল্লেখ করেন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইউসুফ প্রশাসক হয়ে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি প্রশাসক অপসারণের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনকে দিয়ে হাইকোর্টে লিভ টু আপিল করিয়েছেন।

জানতে চাইলে ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, প্রশাসক থাকলেই ভাল। পরিষদের স্বার্থে আমি রিট করেছি। তবে ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন বলেন, প্রশাসক থাকলে একটা সই নিতেও সাত-আট দিন ঘুরতে হয়। আমরা পরিষদের তরফ থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাই। আমরা ভোটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছি। প্রশাসক এনে ভোগান্তি চাই না।

১ নম্বর ওয়ার্ডের সদস্য হান্নান আহাদ বলেন, প্রশাসক আসায় জনগণ অনেক বিপদে ছিল। এখান থেকে কাগজপাতি নিয়ে দুর্গাপুরে যেতে হতো। সদস্যদের কোনো কাজকাম দিতেন না। আমরা সদস্যরা ভোট করে রুপালী খাতুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছি। শুনেছি, এর বিরুদ্ধে আবার সমাজসেবা কর্মকর্তা রিট করিয়েছেন। তিনি নাকি আবার ফিরতে চান।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুপালী খাতুন বলেন, ‘টিআর, কাবিটা ও উন্নয়ন তহবিলের প্রকল্পের পার্সেন্টেজ না দিলে আগের প্রশাসক কাজের ক্লিয়ারেন্স দিতে চাননি। তাই বাধ্য হয়েই তাকে আমি নিজেই ২ লাখ ৬৫ হাজার টাকা দিয়েছি। অন্য সদস্যরাও টাকা দিয়েছেন। তিনি আবার ফিরলে আমাদেরকে জিম্মি করে ফেলবেন। জনগণ ভোগান্তির মধ্যে পড়বেন।’

জানতে চাইলে পরিষদের সাবেক প্রশাসক উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ বলেন, পার্সেন্টেজ আদায়ের অভিযোগ একেবারেই সত্য নয়। এটা হয়ে থাকলে তো তিনি তখনই অভিযোগ করতে পারতেন। এতদিন পর কেন, কিসের ভিত্তিতে অভিযোগ করছেন?

তিনি দাবি করেন, তিনি আবার প্রশাসক হতে চান না। কাউকে দিয়ে আইনি লড়াইও শুরু করেননি। এখন পরিষদের কোনো সদস্য প্রশাসক চেয়ে রিট করলে তার কিছু আসে যায় না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার