ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

ইংরেজদের অভিবাসন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বার্তা ইলন মাস্কের

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৯:৩২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৯:৩২:৪৭ অপরাহ্ন
ইংরেজদের অভিবাসন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বার্তা ইলন মাস্কের ইংরেজদের অভিবাসন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বার্তা ইলন মাস্কের
অভিবাসনের বিরুদ্ধে পথে নেমেছেন ইংরেজরা। নেপথ্যে রয়েছেন দক্ষিণপন্থী সমাজকর্মী টমি রবিনসন। এ বার সেই কট্টর দক্ষিণপন্থী ব্রিটিশদের পাশে দাঁড়ালেন আর একটি দক্ষিণপন্থী বলে পরিচিত ইলন মাস্ক। টেসলা কর্তা তাঁদের লড়াই করার বার্তা দিলেন। জানালেন, লড়াই না করলে মরতে হবে। বামপন্থীদেরও কটাক্ষ করেছেন মাস্ক। তাঁদের ‘খুনের দল’ বলেও জানিয়েছেন টেসলা কর্তা।

শনিবার লন্ডনের পথে নামেন প্রায় দেড় লক্ষ মানুষ। তাঁদের দাবি, দেশ থেকে অভিবাসীদের তাড়াতে হবে। পথে নেমে তাঁরা স্লোগান তোলেন, ‘‘আমাদের দেশ আমাদের ফিরিয়ে দাও।’’ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। ডাউনিং স্ট্রিটের কাছেও মিছিল করেন রবিনসনেরা। এই নিয়ে সরব হয়েছেন ইউরোপ, আমেরিকার দক্ষিণপন্থীরা। তাঁর মধ্যে রয়েছেন মাস্কও। তিনি ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে সরাসরি কথা বলেন রবিনসন-সহ আন্দোলনকারীদের সঙ্গে। তাঁদের বার্তা দিতেও শোনা যায় মাস্ককে। মাস্ক বলেন, ‘‘তোমার একটা অদ্ভুত পরিস্থিতিতে রয়েছো এখন।’’ এর পরেই তিনি কটাক্ষ করেন বামপন্থীদের। তাঁর কথায়, ‘‘খুনের দল হল বামপন্থীরা। তারা খুন উদ্‌‌যাপন করে।’’ তার পরেই তিনি বলেন, ‘‘হিংসার পথ তুমি বেছে না নিলেও সে তোমার কাছে ঠিক চলে আসবে। তুমি হয় লড়াই করো, নয়তো মরো।’’

মাস্কের বক্তব্যে বার বার নিশানা করা হয়েছে বামপন্থীদের। তিনি বলেন, ‘‘ভোটার আমদানি করতে দারুণ উৎসাহী বামেরা। নিজের দেশকে নিজেদের ভোট দেওয়ার জন্য বোঝাতে না পারলে অন্য দেশ থেকে ভোটার নিয়ে আসে ভোটব্যাঙ্ক ভরতে। এই কৌশল বন্ধ করা না হলে চলতেই থাকবে।’’

রবিনসনদের বার্তা দিয়েছেন ফ্রান্সের কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক এরিক জ়েমর, জার্মানির অভিবাসন বিরোধী দল এএফডির নেতা পেটর বাইস্ট্রন। এরিকের দাবি, ইউরোপীয়দের ইচ্ছাকৃত অবদমন করছেন অ-শ্বেতাঙ্গ অভিবাসীরা। অন্য দিকে, ব্রিটেনের সেন্ট্রিস্ট লিবারাল ডেমোক্র্যাট নেতা এড ডাভি সমাজমাধ্যমে একহাত নিয়েছে মাস্ককে। তিনি লিখেছেন, ‘‘এই কট্টর দক্ষিণপন্থী ঠগ ব্রিটেনের হয়ে কথা বলছে না।’’

রবিনসনের শনিবারের কর্মসূচির নাম ছিল ‘ইউনাইট দ্য কিংডম’। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ১ লক্ষ ১০ হাজার থেকে দেড় লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন। প্রথম দিকে শান্তিপূর্ণ ভাবে মিছিল চলে। কিন্তু দুপুর গড়াতেই অশান্তি ছড়ায়। অভিযোগ, যাঁরা অভিবাসনের পক্ষে, তাঁরা পাল্টা একটি মিছিল বার করেন। এই কর্মসূচির নাম ছিল ‘মার্চ এগেনস্ট ফ্যাসিজ়ম’ (ফ্যাসিবাদের বিরুদ্ধে মিছিল)। সেখান থেকে বর্ণবৈষম্যের বিরুদ্ধে, দক্ষিণপন্থার বিরুদ্ধে স্লোগান ওঠে। তাতেই দক্ষিণপন্থী বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের মিছিল থেকে বিপক্ষের দিকে ছোড়া হয় পাথর, বোতল। অনেকে জখম হলে পুলিশ পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। অভিযোগ, পুলিশ আধিকারিকদের রাস্তায় ফেলে মারধরও করা হয়েছে। ঘটনায় অনেকে গ্রেফতারও হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি