ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

৬ ঘণ্টার ঘুম যথেষ্ট নয়! এতেই বাড়ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৫৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৫৬:৪৭ অপরাহ্ন
৬ ঘণ্টার ঘুম যথেষ্ট নয়! এতেই বাড়ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি ফাইল ফটো
শরীরকে সুস্থ রাখতে শুধু স্বাস্থ্যকর খাবার খাওয়াই যথেষ্ট নয়, পর্যাপ্ত ঘুমোও সমানভাবে গুরুত্বপূর্ণ। আধুনিক জীবনের ব্যস্ততম রুটিনে ঘুমের জন্য সময় বের করা কঠিন হলেও, এটি শরীর ও মনের জন্য অপরিহার্য। সারা দিনে ৭–৮ ঘণ্টা টানা ঘুম আমাদের কিডনি, লিভার, মানসিক স্বাস্থ্য, ডিমেনশিয়া, আর্থরাইটিসসহ অসংখ্য সমস্যা থেকে দূরে রাখে। অনেকেই মনে করেন ৬ ঘণ্টা ঘুমই যথেষ্ট। আসলে তা নয়, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

শুধু শারীরিক সুস্থতা নয়, কাজের উৎপাদনশীলতা বাড়াতে এবং শরীরকে সতেজ রাখতে ঘুমের ভূমিকা অদ্বিতীয়। বিশেষজ্ঞরা বলছেন, কমপক্ষে ৮ ঘণ্টা ঘুম না হলে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।

২০২৪ সালের এক সমীক্ষা অনুযায়ী, যারা উদ্বেগ বা মানসিক অবসাদে ভুগছেন, তাদের প্রায় সবাই রাতে গড়ে ৬ ঘণ্টার কম ঘুমে অভ্যস্ত। অনিদ্রা ও মানসিক অবসাদ একে অপরকে প্রভাবিত করে, একটি সমস্যা আরেকটিকে বাড়িয়ে দেয়।

মস্তিষ্কের ‘শার্প ওয়েভ রিপলস’ নামের ক্রিয়া স্মৃতিকে স্থায়ী জ্ঞান হিসেবে রূপান্তর করতে সাহায্য করে। এই প্রক্রিয়াটি গভীর ঘুমের সময় সবচেয়ে কার্যকর হয়। ঘুম কম হলে ভুলে যাওয়া বা স্মৃতি দুর্বল হওয়ার সমস্যা দেখা দেয়।

অনিদ্রায় ভুগে থাকলে ডায়াবেটিস, স্ট্রোক, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও অনিয়মিত হৃদ্‌স্পন্দনের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেড়ে যায়। চিকিৎসকদের মতে, ৯০% অনিদ্রাজনিত সমস্যা অন্যান্য স্বাস্থ্যঝুঁকির সঙ্গে সম্পর্কিত।

পর্যাপ্ত ঘুম মানে কেবল বিশ্রাম নয়, এটি শরীর ও মনের স্বাস্থ্য রক্ষার জন্য এক শক্তিশালী হাতিয়ার। তাই প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমনো অত্যন্ত জরুরি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার