ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ঘরের নানাবিধ কাজে ব্যবহার করুন কাগজের থলে, বাড়ি ও পরিবেশ হবে জঞ্জালমুক্ত

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:০০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:০০:৫২ অপরাহ্ন
ঘরের নানাবিধ কাজে ব্যবহার করুন কাগজের থলে, বাড়ি ও পরিবেশ হবে জঞ্জালমুক্ত ফাইল ফটো
পোশাক থেকে কাঁচা মাংস, টাটকা সব্জি থেকে রেডিমেড খাবার, দ্রুত ডেলিভারির যুগে প্রতি দিনই বাড়িতে জমছে কাগজের ব্যাগ। অজান্তেই ঘরে প্রবেশ করছে একের পর এক বাদামি রঙের থলে। বাড়িতে বেড়েই চলেছে জঞ্জাল। বাইরে ফেলে দিয়ে পরিবেশে ভিড় না বাড়িয়ে কয়েকটি সহজ ও কার্যকরী উপায়ে এই ব্যাগগুলি ব্যবহার করতে পারেন। তাতে ঘরের কাজে উপকার মিলবে। নতুন নতুন রূপে হাজির করাতে পারেন থলেগুলি। জেনে নিন কী কী ভাবে।

ময়লা ফেলার বালতিতে ব্যবহার করুন: ময়লা ফেলার বালতি বা ডাস্টবিনে ময়লা ফেলে দেন। ময়লা শুকনো হলে ঝক্কি কম। কিন্তু আর্দ্র হলে ডাস্টবিন থেকে ময়লা ফেলার কাজ অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তা ছাড়া ডাস্টবিন ধীরে ধীরে অস্বাস্থ্যকর হয়ে যায়, পরিষ্কার করাও কঠিন মনে হতে পারে। তাই ডাস্টবিনের ভিতরে কাগজের ব্যাগ দিয়ে মুড়িয়ে দিতে পারেন। ডাস্টবিন ভরে গেল কেবল থলেটুকু খুলে ফেলে দিলেই হবে। প্লাস্টিকের বদলে এই থলেগুলি ব্যবহার করলে খানিক অংশে সুবিধাজনক বটে।

উপহার মোড়াতে: বই, ছোটখাটো সামগ্রী বা উপহার মোড়াতে কাজে আসে এই ধরনের থলে। চাইলে রং-তুলি দিয়ে আঁকিবুঁকিও কেটে নিতে পারেন কভারগুলিকে সুন্দর করে তুলতে।

ভ্রমণের সময়ে ব্যবহার: জামাকাপড়, জুতো বা ছোট জিনিসপত্র আলাদা করে গুছিয়ে রাখতে এই ব্যাগ উপকারী। এতে ব্যাগের ভিতর জিনিস খুঁজে পাওয়া সহজ হয়।

খাতা বানানো: কেউ কেউ পুরোনো কাগজের থলি কেটে কেটে নোটবুক বানাতে পছন্দ করেন। চাইলে আপনিও কয়েকটি ব্যাগ কেটে একসঙ্গে বাঁধিয়ে নিতে পারেন। এতে খাতা কেনার খরচ কমবে। পরিবেশও খানিক উপকৃত হবে।

যে কারণে এই অভ্যাস প্রয়োজন ঘরে ঘরে-
· এর ফলে ঘর অগোছালো হয় না।
· বার বার প্লাস্টিক ব্যবহার কমে।
· কাগজের পুনর্ব্যবহার হলে পরিবেশের ক্ষতি অনেকটাই কমানো যায়।
· জীবন ও যাপনকে অনেক বেশি টেকসই বানানো যায়।

সামান্য ভাবনাচিন্তা ও সৃজনশীলতায় এগুলি আপনার রোজের জীবনকে আরও গুছিয়ে তুলতে পারে। গৃহসজ্জা হোক বা পরিবেশের উপকার— কাগজের থলেগুলিকেই ব্যবহার করতে পারেন নানা উপায়ে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা