ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

অনেক আগে থেমে গেছেন কোহলি, বললেন শেহওয়াগ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০২:২৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০২:২৬:৫৪ অপরাহ্ন
অনেক আগে থেমে গেছেন কোহলি, বললেন শেহওয়াগ অনেক আগে থেমে গেছেন কোহলি, বললেন শেহওয়াগ

টেস্ট ক্রিকেটের দীর্ঘ যাত্রা হুট করেই থামিয়ে দিয়েছেন বিরাট কোহলি। ২৬৯ নম্বর জার্সির পথচলায় কত রহস্য, কত গল্প, শত রেকর্ড আর হাজারো স্মৃতি—সব এখন অতীত। ভারত তথা সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের এই থেমে যাওয়া মেনে নিতে পারেননি অনেকে। বিষয়টি আইপিএলের একটি ইনিংস দেখে আরেকবার মনে করেছেন বীরেন্দ্র শেহওয়াগ।

শুক্রবার রাতে সানরাইজার্স হায়দ্রবাদের বিপক্ষে হেরে গেছে আরসিবি। তবে দুইশ ছাড়ানো লক্ষ্যে কোহলি ছিলেন দাপুটে। ২৫ বলে খেলেছেন ৪৩ রানের ইনিংস। ওই ম্যাচটি দেখে শেহওয়াগ বলেছেন, কোহলি অনেক আগেই টেস্ট খেলাটা ছেড়ে দিল। চাইলে আরও অন্তত দুই বছর খেলতে পারত।

শেহওয়াগ বলেছেন, ‘নিশ্চিতভাবেই মনে করি, টেস্ট ক্রিকেট থেকে সে অনেক আগে অবসর নিয়েছে। যে যেভাবে ফিটনেস মেনে চলে তাতে চাইলেই আরও দুই বছর খেলতে পারত। কিন্তু কোহলি জানে কেন এবং কি কারণে তিনি এই ঘোষণা দিয়েছেন। সব খেলোয়াড়েরই এটি নিজস্ব ইচ্ছা, হয়ত ক্লান্ত বোধ করত তিনি।’

সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলার আগে কোহলি নিজেকে অনেক রেকর্ডে চূড়ায় বসিয়েছেন। দেশের হয়ে ১২৩টি টেস্ট খেলে ৯২৩০ রান করেছেন। ১০ হাজার রানের থেকে মাত্র ৭৭০ রান আগেই থেমেছেন। ৪৬.৮৫ গড়ে ব্যাট করে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। বিশ্বের চতুর্থ সফলতম টেস্ট অধিনায়ক ছিলেন কোহলি।

এতশত রেকর্ড যার দখলে, তাকে আরও কিছুদিন দেখতে চাইছিলেন শেহওয়াগ। বিশেষ করে আইপিএলে তার উড়ন্ত ফর্ম প্রমাণ করছে, সে ফুরিয়ে যায়নি। সাবেক তারকা ওপেনার বলেছেন, ‘আমার মতে, সে যেভাবে খেলছে, যেভাবে এনার্জি দেখাচ্ছে, তাতে সন্দেহাতীতভাবেই দুই বছর খেলতে পারত।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক