ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

সিরাজগঞ্জে অর্ধ লক্ষ টাকার জাল নোট-সহ নোট কারবারী আটক

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১০:২৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ১০:২৯:৩৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে অর্ধ লক্ষ টাকার জাল নোট-সহ নোট কারবারী আটক সিরাজগঞ্জে অর্ধ লক্ষ টাকার জাল নোট-সহ নোট কারবারী আটক
সিরাজগঞ্জে ৪৮,৫০০ টাকা মূল্যের জাল নোট-সহ মোঃ রঞ্জু আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় তার কাছ থেকে জাল নোট কারবার থেকে উপার্জিত ৮,৯৯০ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার বিকাল সাড়ে ৫টায় সদর থানাধীন সদানন্দপুর (কড্ডার মোড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ এর অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড়ে নাটোর থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে রঞ্জু আহমেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯টি ১০০০ টাকার নোট, ৩১টি ৫০০ টাকার নোট এবং ২০টি ২০০ টাকার নোটসহ মোট ৮০টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও, তার হেফাজতে থাকা ১০১টি আসল নোট, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে রঞ্জু আহমেদ স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলা ও আশেপাশে জাল নোটের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বেও জাল নোট কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।

গ্রেফতারকৃত রঞ্জু আহমেদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক