ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন

টয়লেটে বেশিক্ষণ ধরে ফোন নিয়ে সময় কাটান? বিপদ ডেকে আনছেন নাতো

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০২:০৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০২:০৫:৪২ অপরাহ্ন
টয়লেটে বেশিক্ষণ ধরে ফোন নিয়ে সময় কাটান? বিপদ ডেকে আনছেন নাতো প্রতিকী ছবি
আপনি কি টয়লেটে বসে ফোন ব্যবহার করেন? অনেকের কাছে বাথরুমের এই কয়েক মিনিট নিজেকে সময় দেওয়ার মতো মনে হয়। তবে নতুন গবেষণা দেখাচ্ছে, এই অভ্যাস স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। কারণ, ফোন ব্যবহার করলে টয়লেটে থাকা সময় দীর্ঘ হয়, যা সরাসরি হেমোরয়েডের ঝুঁকি বাড়ায়।

২০২৫ সালের ৩ সেপ্টেম্বর প্রকাশিত PLOS One জার্নালে একটি গবেষণায় দেখা গেছে, টয়লেটে ফোন ব্যবহারকারীদের মধ্যে হেমোরয়েডের ঝুঁকি ৪৬ শতাংশ বেশি।

এবার প্রশ্ন হচ্ছে, হেমোরয়েড কী?

হেমোরয়েড হল রেক্টাম (মলদ্বার) ও অ্যানাস বা পায়ুছিদ্রের চারপাশের শিরাতে ফোলাভাব - যা ব্যথা, চুলকানি এবং রক্তপাতের কারণ হতে পারে।

গবেষকরা ১২৫ জন প্রাপ্তবয়স্কের কোলনস্কোপি পরীক্ষার ফলের সঙ্গে টয়লেটের অভ্যাস, ফোন ব্যবহার, ডায়েট, চাপ দেওয়া ও ব্যায়াম সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। ফলাফল দেখিয়েছে, যাঁরা ফোন ব্যবহার করতেন তাঁরা সাধারণত পাঁচ মিনিট বা তার বেশি সময় বেশি থাকতেন। দীর্ঘ সময় বসার কারণে রেক্টাল শিরার ওপর চাপ বেড়ে হেমোরয়েডের ঝুঁকি ৪৬ শতাংশ বেশি।

কেন ঝুঁকি বাড়ে?

টয়লেটে দীর্ঘ সময় বসে থাকা ও খারাপ পজিশন, বিশেষ করে ফোনে তাকানোর সময় নিচু হয়ে বসা, শিরার ফোলার কারণ হয়।

প্রতিরোধের সহজ উপায় কী?

•    টয়লেটে ফোন ব্যবহার এড়িয়ে চলুন।
•    বাথরুমে কাটানো সময় যতটা সম্ভব কম রাখুন।
•    দীর্ঘ সময় বসে থাকা ও খারাপ পজিশন দুই-ই হেমোরয়েডের ঝুঁকি বাড়ায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার