ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি অ্যামাজনের ক্লাউডে ইসরায়েলি বাহিনীর ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনহো গ্র্যামির মনোনয়নে চমক রের, ১১ মনোনয়ন নিয়ে শীর্ষে ব্রিটিশ গায়িকা বিষবাষ্পে কি বদলে যাচ্ছে ডিএনএ? বায়ুদূষণে শুধু শ্বাসের রোগ নয়, সক্রিয় হচ্ছে ক্যানসারের জিনও খুনের হুমকি অমিতাভ ও অভিষেককে, ‘বুলেটপ্রুফ কাচও রক্ষা করতে পারবে না’, কটাক্ষ গ্যাংস্টার গোল্ডির পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে রাবিতে নবান্ন উৎসব শাহরুখের সঙ্গে আসবে কর্ণ জোহরের দুই সন্তান যশ ও রুহি? ‘কফি উইথ কর্ণ’-র শেষ পর্বে কোন চমক? ‘আমাকে চুম্বন করো!’ পরিচালকের দাবিতে ভয়ে কাঁপছিলেন দেবিনা! ঠিক কী ঘটে সে দিন? জানালেন অভিনেত্রী গলাচিপায় ১৩টি বিষধর সাপের বাচ্চা অবমুক্ত পাবনায় শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদিত্য থেকে কার্তিক, একের পর এক প্রাক্তন প্রেমিককে ফোন করলেন অনন্যা! কেন এমন করলেন অভিনেত্রী? কুড়িগ্রামে নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ৭ চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়! যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায় মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু

ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার এখন হোয়াটসঅ্যাপে

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০১:৩৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০১:৩৫:২০ অপরাহ্ন
ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার এখন হোয়াটসঅ্যাপে ফাইল ফটো
এবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ফিচার পাবেন হোয়াটসঅ্যাপে। বার্তা আদান-প্রদান কিংবা ছবি-অফিসের জরুরি ফাইল পাঠাতে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করছেন। আপনার আমার মতো কয়েকশ কোটি মানুষ প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে প্রতিদিন। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে।

ধরুন মন খারাপ কিংবা কিছু নিয়ে খুব খুশি। এই ভালো খারাপ সবকিছু ভাগ করে নিতে চান কারো সঙ্গে। কিন্তু হাত বাড়িয়ে তেমন কাউকেই পাচ্ছেন না। এসন সোশ্যাল মিডিয়াই পরম বন্ধু। মনের কথা প্রকাশের একটা সহজ রাস্তা, স্ট্যাটাস আপডেট। কিন্তু সেখানেও সমস্যা, যদি চোখে পড়ে যায় এমন কারো যাকে দেখাতে চান না। এই সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফিচার ‘ক্লোজ ফ্রেন্ড’। যা অনেকদন থেকেই ব্যবহার করছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।

এতদিন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস শেয়ারের ক্ষেত্রে মিলত তিনটি অপশন। ‘মাই কন্ট্যাক্টস’- অর্থাৎ কন্টাক্ট লিস্টে থাকা সবাই দেখতে পাবেন স্ট্যাটাস। ‘মাই কন্টাক্টস এক্সসেপ্ট’-অর্থাৎ কে কে দেখতে পাবেন না। তৃতীয় অপশন হলো ‘অনলি শেয়ার উইথ’-এতে বাছাই করা লোকেরাই দেখতে পায় স্ট্যাটাস।

এবার আসছে নতুন অপশন, ‘ক্লোজ ফ্রেন্ড’। এবার ওই তালিকায় সিলেক্ট করতে পারবেন ঘনিষ্ঠবৃত্তের বন্ধুদের। তাদের সিলেক্ট করে যা স্ট্যাটাসে দেবেন, তা শুধু বন্ধুরাই দেখতে পাবেন। এক্ষেত্রেও ২৪ ঘণ্টাই দেখা যাবে স্ট্যাটাস।

হোয়াটসঅ্যাপের ব্যবহার ও গুরুত্ব যে প্রতিমুহূর্তে বাড়ছে তা বলাই বাহুল্য। শুধু আড্ডা নয়, অফিসিয়াল বহু কাজ এখন করা হয় এই অ্যাপেই। সেই কারণেই প্রতি নিয়ম অ্যাপটি আপডেট করে চলছে সংস্থা। উদ্দেশ্য একটাই, অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তোলা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫