ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

পূজোয় কঠোর পুলিশ প্রশাসনের নজরদারি থাকবে- এএসপি সার্কেল

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৯:৩৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৯:৩৮:২৫ অপরাহ্ন
পূজোয় কঠোর পুলিশ প্রশাসনের নজরদারি থাকবে- এএসপি সার্কেল পূজোয় কঠোর পুলিশ প্রশাসনের নজরদারি থাকবে- এএসপি সার্কেল
শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর নজরদারিতে থাকবে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা চত্বরে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলার ৫৫ টি পূজা মণ্ডপের সভাপতি- সম্পাদক ও থানা পুলিশের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস 
এসব কথা বলেন। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে।

প্রতিটি পূজা মণ্ডপে, মণ্ডপের কমিটিসহ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে। পূজার সময়কালীন প্রত্যেক মণ্ডপে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এটি শুধু হিন্দু সম্প্রদায়ের নয়,এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে- মিশে এ উৎসব উদযাপন করতে হবে। মতবিনিময় সভার সভাপতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহ.আরশেদুল হক তার বক্তব্যে বলেন, আপনাদের যে কোনো সমস্যা বা আশঙ্কার বিষয় দ্রুত থানা পুলিশকে জানাবেন।

আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আপনাদের পাশে আছে। পূজার সময় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং ধর্মীয় সম্প্রীতি যেন বজায় থাকে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এছাড়াও উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভি'র আওতায় থাকবে। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অমেন্দ্র মালাকার, রাজেন্দ্র নাথ রায়,সদস্য সচিব হরিমোহন রায়,বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি গৌরহরি বসাকসহ প্রতিটি পূজা কমিটি সভাপতি সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পূজা মণ্ডপের নিরাপত্তা,বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা