ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

বাচ্চার জ্বর কমাতে প্যারাসিটামল দিচ্ছেন? আগে জেনে নিন শিশু বিশেষজ্ঞের ৫টি জরুরি পরামর্শ

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০২:১৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০২:১৩:১২ অপরাহ্ন
বাচ্চার জ্বর কমাতে প্যারাসিটামল দিচ্ছেন? আগে জেনে নিন শিশু বিশেষজ্ঞের ৫টি জরুরি পরামর্শ প্রতিকী ছবি
জ্বর কমানোর জন্য প্যারাসিটামল শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত ও নিরাপদ ওষুধ হিসেবে ধরা হয়। তবে ছোটখাট কিছু ভুল থেকে যেতে পারে, যা শিশুর সঠিকভাবে সেরে ওঠাতে প্রভাব ফেলতে পারে বা ঝুঁকি তৈরি করতে পারে। অনেক সময় বাবা-মা পুরনো ওষুধের ব্যবহার, কম্পোজিশন বা ডোজ ঠিকমতো না মানার মতো ভুল করেন। এসব এড়াতেই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ সাঁচি রাস্তোগি।

সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি শিশুদের প্যারাসিটামল খাওয়ানোর ক্ষেত্রে ৫টি বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন - ডোজ, কনসেন্ট্রেশন, কম্পোজিশন থেকে শুরু করে পুরনো ওষুধ ব্যবহারের ঝুঁকি পর্যন্ত কী কী ভুল নজর এড়িয়ে যেতে পারে বাবা-মায়েদের।

প্যারাসিটামল কি সত্যিই নিরাপদ?
ডাঃ রাস্তোগি বলেন, প্যারাসিটামল শিশুদের জ্বর কমানোর জন্য সবচেয়ে নিরাপদ ওষুধ। শরীরের তাপমাত্রা বেশি হলে ওষুধের পাশাপাশি উষ্ণ গরম জলে গা মুছিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। তবে সতর্ক করেছেন - অন্য কোনও স্যালিসাইলেট, যেমন অ্যাসপিরিন, শিশুকে কখনও দেওয়া উচিত নয়। কারণ ভাইরাল অসুখের সময় এটি, বিরল হলেও, লিভারের ব্যাপক ক্ষতি করতে পারে।

ডোজ: ওষুধের ডোজ শিশুর বয়স নয়, বরং ওজনের উপর নির্ভর করে। উদাহরণ দিতে তিনি বলেন, “একই বয়সের দুই শিশু - একজনের ওজন ৮ কেজি আরেকজনের ১২ কেজি হলে, দু’জনের ডোজ সম্পূর্ণ আলাদা হবে।” কম ডোজে কাজ হবে না, আবার বেশি ডোজ ক্ষতিকর হতে পারে। তাই চিকিৎসকের দেওয়া সঠিক ডোজ মেনে চলাই সবচেয়ে জরুরি।

ড্রপস বনাম সিরাপ: ড্রপস আর সিরাপের কনসেন্ট্রেশন এক নয়। ডাঃ রাস্তোগি জানান, “১ মিলি ড্রপসে থাকে ১০০ মি.গ্রা. পারাসিটামল, কিন্তু সিরাপে থাকে ২৫ বা ৫০ মি.গ্রা।” তাই কোন ফর্ম প্রেসক্রাইব করা হয়েছে, তা নিশ্চিত হওয়া দরকার।

কম্পোজিশন: বাজারে নানা ধরনের প্যারাসিটামলের কম্বিনেশন পাওয়া যায়। তবে শিশুদের জন্য মেফেনামিক অ্যাসিড বা আইবুপ্রোফেনের সঙ্গে প্যারাসিটামল মিশ্রিত ওষুধ ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞ। বিশেষ পরিস্থিতি ছাড়া এই ধরনের কম্বিনেশন শিশুকে দেওয়া উচিত নয়।

পুরনো ওষুধ ব্যবহার করবেন না: ডাঃ রাস্তোগি সবচেয়ে গুরুত্ব দিয়ে বলেন, “পুরনো খোলা বোতল ব্যবহার করবেন না। কয়েক মাস আগে খোলা হয়েছিল এমন বোতল থেকে ওষুধ খাওয়ানো উচিত নয়।” এতে ওষুধের কার্যকারিতা কমে যায়। তাই এক মাসের বেশি সময় আগে খোলা বোতল ফেলে দিয়ে নতুন সিল করা বোতল ব্যবহার করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ