ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

রাণীশংকৈলে জ্বীনের বাদশা সেজে নকল সোনার পুতুল বিক্রি প্রতারক চক্রের ৫ সদস্য আটক

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:০৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:০৪:৪৯ অপরাহ্ন
রাণীশংকৈলে জ্বীনের বাদশা সেজে  নকল সোনার পুতুল বিক্রি প্রতারক চক্রের ৫ সদস্য আটক রাণীশংকৈলে জ্বীনের বাদশা সেজে নকল সোনার পুতুল বিক্রি প্রতারক চক্রের ৫ সদস্য আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে  উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রাম থেকে জ্বীনের বাদশা সেজে পিতলের পুতুল সোনার বলে বিক্রি প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে।

গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ টি পিতলের ছোট পুতুল, ১টি মাটির কলস ও কয়েকটি টাকার কয়েন উদ্ধার করা হয় ৷ 

তারা দীর্ঘদিন ধরে এই নকল পুতুল দেখিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল। আটককৃতরা হলেন, দিনাজপুর পার্বতীপুর  উপজেলার তেলিপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে রাশেদুল ইসলাম(৩৬) ও শফিক আল মামুন(৪০), নীলফামারী জেলার ডোমার উপজেলার গড়েরপাড়া গ্রামের তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া(৩৮),ছয়ঘরিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে ফরহাদ হোসেন (২৮)এবং তেলিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে,এছাব্বর আলী(৩৫)। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান,আটককৃত ওই ৫ ব্যক্তি  জ্বীনের বাদশা সেজে পিতলের পুতুল বানিয়ে সোনার পুতুল হিসাবে বিভিন্ন মানুষকে এসব পুতুল সোনার বলে লাখ লাখ টাকা প্রতারণা করে, টাকা আত্মসাৎ করে আসছিল। বিভিন্ন অভিযোগের প্রক্ষিতে এবং  গোপন সংবাদের ভিত্তিতে আমরা যৌথ বাহিনী তাদের আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাদের জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক