ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রাখার ভুলেই গন্ধ উড়ে যায় সাধের সুগন্ধিগুলির!

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০২:৩২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০২:৩২:৩১ অপরাহ্ন
রাখার ভুলেই গন্ধ উড়ে যায় সাধের সুগন্ধিগুলির! ফাইল ফটো
গরমের ঘাম, বর্ষাকালের ভ্যাপসা আবহাওয়ায় অস্বস্তি কাটাতে আর শীতে স্নানের পর তরতাজা থাকতে পারফিউমের মতো আর সঙ্গী কোথায়? অনেকেরই বাড়িতে পারফিউমের সম্ভার রাখার শখ। নানা দেশের নানা সুগন্ধিতে আলমারি ভরা থাকে অনেকেরই। বিয়েবাড়ি বা বিশেষ কোনও অনুষ্ঠানের জন্য আলাদা, অফিসের জন্য আলাদা, আবার প্রিয়জনের সঙ্গে ডেটে যাওয়ার জন্যও রয়েছে ভিন্ন সুগন্ধি! নামীদামি সুগন্ধি কিনলেও বেশ কিছু দিনের মধ্যে দেখা যায় সুগন্ধির গন্ধ আর আগের মতো নেই। বেশ হালকা হয়ে গিয়েছে। সুগন্ধি রাখার ভুলেই কিন্তু এমনটা হয়। কোন কোন নিয়ম মেনে চললে দীর্ঘ দিন টিকে থাকবে পারফিউমের সুবাস?

মেয়াদের শুরুটা যখন হয়: যত দিন আপনি পারফিউমের বোতলের সিল খুলছেন না, তত দিন জিনিসটির মেয়াদ শুরু হয় না। যদি কোনও বিশেষ অনুষ্ঠানের জন্য কোনও বিশেষ পারফিউম কেনা থাকে, তবে আগেই সেই পারফিউমের সিল খুলবেন না। যে দিন ব্যবহার করার কথা, সে দিনই সিল খুলুন।

স্নানঘরে পারফিউম নয়: অনেকের অভ্যাস থাকে স্নানের পর সুগন্ধি ব্যবহার করে তার পরেই পোশাক পরার। এর জন্য সুগন্ধির বোতলটা রাখা থাকে স্নানঘরেই। তবে এই অভ্যাস এখনই বদলান। স্নানঘরের আর্দ্র পরিবেশে সুগন্ধি রাখলে গন্ধ মোটেই টিকবে না।

ঢাকনা খুলে রাখবেন না: দেরি হচ্ছে বলে কোনও রকমে পারফিউমটি স্প্রে করে বোতলের ঢাকনা খোলা রেখেই বেরিয়ে পড়ি আমরা। আর তাতেই হয় সমস্যা। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সুগন্ধির সুবাস কমে যায়। তাই এই বিষয়টি নিয়ে সচেতন থাকুন।

পারফিউমের বাক্স ফেলবেন না: সুগন্ধির বোতলগুলি বেশ সুন্দর মাপ ও আকৃতির হওয়ায় আমরা অনেকেই ড্রেসিং ইউনিটে আমরা বোতলগুলি সাজিয়ে রাখি! তবে যত সুন্দরই হোক না কেন, ব্যবহারের পর পারফিউমের বাক্সের মধ্যেই বোতলগুলি ভরে রাখা শ্রেয়। যত অন্ধকার জায়গায় বাক্সটি রাখতে পারবেন, ততই ভাল।

বেড়াতে গেলে ব্যবহার করুন পকেট পারফিউম: অনেকেই বেড়াতে গেলে বড় পারফিউমের বোতল থেকে ছোট কোনও বোতলে সুগন্ধি ঢেলে নিয়ে যান। এই ভুলটি করবেন না। দামি পারফিউম কেনার সময়ে অনেক ক্ষেত্রেই ছোট পকেট পারফিউম দেওয়া হয় বিনামূল্য। বেড়াতে যাওয়ার জন্য সেগুলি জমিয়ে রাখুন। খুব বেশি তাপমাত্রা হেরফের হলে পারফিউমের গন্ধ নষ্ট হয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড