ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে উৎসবের আমেজ, লক্ষাধিক নেতাকর্মীর সমাগম

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৮:১৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৮:১৩:২৫ অপরাহ্ন
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে উৎসবের আমেজ, লক্ষাধিক নেতাকর্মীর সমাগম বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে উৎসবের আমেজ, লক্ষাধিক নেতাকর্মীর সমাগম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দলটি এবার রাজশাহীতে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ, নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ও সড়কগুলো দলীয় ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

এদিন সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর, বিকেল সাড়ে ৩টায় বাটার মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়াও, দলীয় কার্যালয়ে রাতে আলোকসজ্জা করা হবে এবং দিনব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠানেরও আয়োজন করা হয়।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত জানান, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী হবে স্মরণকালের সবচেয়ে বড় অ আয়োজন, যেখানে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে। তিনি আরও বলেন, "রাজশাহী বিএনপির ঘাঁটি হলেও বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের কারণে কোনো কমসূচি পালন করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টমুক্ত রাজশাহীতে এবার উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে বিএনপি তাদের শক্তি প্রদর্শন এবং নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪