ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাংবাদিক-চিকিৎসকদের সাক্ষ্য

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:২৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:২৩:১১ অপরাহ্ন
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাংবাদিক-চিকিৎসকদের সাক্ষ্য ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দশম দিনে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক ও চিকিৎসকরা। সাক্ষ্য দেয়া সিলেটের দুই সাংবাদিক তুলে ধরেন তাদের চোখের সামনে আরেক সাংবাদিক আবু তোরাবের গুলিবিদ্ধ হওয়া ও শহীদ হওয়ার ঘটনা।

তারা বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই গায়েবানা জানাজা ও পরবর্তীতে বিক্ষোভ মিছিলে পেশাগত দ্বায়িত্ব পালনকালে তাদের দিকে গুলি ছুড়ে পুলিশ। তারা সাংবাদিক পরিচয় দিয়ে গুলি করতে নিষেধ করলেও, পুলিশ গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে ফটো সাংবাদিক আবু তোয়াব গুলিবিদ্ধ হলে, তাকে নিয়ে হাসপাতে যাওয়ার পর সে মারা যান।

এই ঘটনায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন তারা। এছাড়া, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে দ্বায়িত্ব পালন করা চিকিৎসকরাও সাক্ষ্য দেন।

দুপুর বারোটার কিছু আগে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় গত ৯ দিনে জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী সহ মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন।

এদিকে রামপুরায়  কার্নিশে ঝুলে থাকা এক জনকে গুলি ও দুই জনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবসহ ৪ জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১১ সেপ্টেম্বর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার