ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার

ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষনেতা সিনওয়ার!

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১১:৪২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১১:৪২:৩১ অপরাহ্ন
ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষনেতা সিনওয়ার! ছবি: সংগৃহীত
গাজায় ইজরায়েলি হানায় সম্ভবত মৃত্যু হয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অন্যতম প্রধান মহম্মদ সিনওয়ারের। বুধবার এমনটাই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের দাবি, শনিবার দক্ষিণ গাজ়ার একটি হাসপাতালে ইজরায়েলি বিমানহানায় নিহত হয়েছেন হামাসের শীর্ষনেতা।

বুধবার জেরুজালেমে এক সাংবাদিক বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘‘আমরা হাজার হাজার জঙ্গিকে খতম করেছি। খুনিদের শীর্ষনেতা দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারকেও নিকেশ করা হয়েছে। আর এখন তো মহম্মদ সিনওয়ারও নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে!’’ উল্লেখ্য, শনিবার রাত থেকে আকাশপথে ইজরায়েলি হানায় শতাধিক মানুষের মৃত্যু হয় গাজ়ায়। তার পরেই ইজরায়েল এবং আরবের সংবাদমাধ্যমগুলি দাবি করতে শুরু করে, খান ইউনিসে সামরিক হানায় হামাসের শীর্ষনেতা মহম্মদ সিনওয়ারের মৃত্যু হয়েছে। যদিও সরকারি ভাবে এর আগে কোনও পক্ষই এ বিষয়ে উচ্চবাচ্য করেনি। সেই আবহেই মুখ খুললেন খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী। যদিও সিনওয়ারের মৃত্যুর বিষয়ে এখনও পর্যন্ত কোনও কথা বলেনি হামাস।

মহম্মদ সিনওয়ার প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রাক্তন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। হামাস নেতা ইয়াহিয়ার মৃত্যুর পরে গত অক্টোবরে গাজ়া ভূখণ্ডে হামাস গোষ্ঠীর অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন মহম্মদ। তবে সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন সূত্রে খবর, এর আগে প্রাক্তন হামাস প্রধানের অপর ভাই জাকারিয়া আল-সিনওয়ারের মৃত্যুর খবর ছড়িয়েছিল। পরে জানা যায়, তিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিক ভাবে মৃত বলে ধরে নিয়ে জ়াকারিয়া এবং তাঁর তিন সন্তানকে গাজ়ার হাসপাতালের মর্গে নিয়ে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু পরে চিকিৎসকেরা বুঝতে পারেন জ়াকারিয়া জীবিত! তখনও ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল তাঁর। ফলে মহম্মদের মৃত্যু ঘিরে গুজব ছড়ানোর পরেও হামাসের তরফে কোনও বিবৃতি না আসায় ধোঁয়াশা কাটছে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক