ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

​রাজশাহীতে ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৭:৪৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৭:৪৮:২৬ অপরাহ্ন
​রাজশাহীতে ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেফতার ​রাজশাহীতে ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেফতার
রাজশাহীর দুর্গাপুরে ওয়াজেদ আলীকে (৭০) কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফয়সালকে (২৬), গ্রেফতার করেছে র‌্যাব।  
সোমবার (২৫ আগস্ট), দিনগত রাতে পুঠিয়া উপজেলার আগলা নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফয়সাল দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।
সোমবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 
র‌্যাব জানায়, গত ১৪ মে দুর্গাপুরে একটি মারামারির ঘটনায় হাসিবুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যুকে হয়। ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে তিনি নিজ এলাকায় বসবাস করছিলেন।
এরই জের ধরে, গত (১০ আগস্ট) ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে গ্রামের হোজা বিলের পাশে নিজের পানের বরজে কাজ করতে গেলে প্রতিপক্ষের ৩০ থেকে ৩৫ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ওয়াজেদ আলী গুরুতর জখম হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই হামলায় তার স্ত্রী লাইলী বেগম (৬০) ও ছেলে মাসুম আলীও (২৮) আহত হন।
এ ঘটনায় নিহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম বাদী হয়ে দুর্গাপুর থানায় ২১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার চারজন আসামিকে গ্রেফতার করে পুলিশ। দুজন আসামিকে নাটোর সদর এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব।  অবশেষে সোমবার মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেফতার করে দূর্গাপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৫।
গ্রেফতার ফয়সালকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে দূর্গাপুর থানা পুলিশ।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার