ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

‘নির্যাতনে অতিষ্ঠ হয়ে’ যুবদল নেতাকে খুন করেন স্ত্রী

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৩:৪২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৩:৪২:২২ অপরাহ্ন
‘নির্যাতনে অতিষ্ঠ হয়ে’ যুবদল নেতাকে খুন করেন স্ত্রী যুবদল নেতা এস এম শামীম। ছবি: সংগৃহীত
খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম (৩৬) হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (২৮)।

মঙ্গলবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় খুলনা জেলা পুলিশ। এর আগে সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শামীমকে হত্যার জন্য যে ছুরিটি ব্যবহার করা হয়েছে, সেটি কয়েক দিন আগে শামীম স্ত্রীর কাছে রেখেছিলেন। হত্যার পর সেই ছুরি বাড়ির পাশের জলাশয়ে ফেলে দেওয়া হয়, পরে সেটি উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় নিজ বাড়ি থেকে শামীমের স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করে পুলিশ ও র‍্যাব-৬–এর যৌথ দল।

জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেন, বৃষ্টির সঙ্গে তার স্বামী শামীমে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ ছিল। এ কারণে প্রায়ই বৃষ্টিকে শারীরিকভাবে নির্যাতন করতো তার স্বামী। নির্যাতনে অতিষ্ঠ হয়ে সে তার স্বামীকে খুন করার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক ঘটনার তিনদিন আগে সে তার মামাতো ভাই ওবায়দুল্লাহকে তার বাড়িতে ডেকে নেন। ঘটনার আগের দিন ২১ শে আগস্ট বৃষ্টি ওবায়দুল্লাহকে জানান যে তার স্বামী শামীম বিভিন্ন সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করার কারণে সে শামীমকে হত্যার পরিকল্পনা করেছে। এরপর তিনি ওবায়দুল্লাহকে জিজ্ঞেস করেন শামীমকে খুন করতে পারবে কি-না। এতে ওবায়দুল্লাহ সম্মতি জানায়।

দুজনের পরিকল্পনায় ঘটনার দিন ২২ আগস্ট রাতের খাবার শেষে শামীম শেখ ও তার স্ত্রী তৃতীয় তলার ফাঁকা ফ্ল্যাটে যান। কিছুক্ষণ পর ওবায়দুল্লাহও তৃতীয় তলায় যান। ওবায়দুল্লাহ ছাদে গিয়ে বৃষ্টির রেখে দেওয়া একটি ছুরি নিয়ে পুনরায় তৃতীয় তলায় আসেন। তখন ফাতেমা আক্তার বৃষ্টি শামীমকে খুন করার জন্য কীভাবে কোপ দিতে হবে তা ইশারায় ওবায়দুল্লাহকে দেখিয়ে দেন। একপর্যায়ে ছুরি দিয়ে ওবায়দুল্লাহ শামীমের ঘাড়ে কোপ দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও মৃত্যুবরণ করেন। এসময় ওবায়দুল্লাহ ও বৃষ্টি ছাদে গিয়ে পরিকল্পনামতো ছুরিটি পাশের জলাশয়ে ফেলে দিয়ে দ্বিতীয় তলায় এসে শামীমের মায়ের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলতে থাকেন।

স্থানীয় সূত্র জানায়, শামীমের মা-বাবা দুজনই অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রায় ২৫ বছর আগে তারা তালার উথালিগ্রাম থেকে ডুমুরিয়ার আঠারোমাইলে এসে বসবাস শুরু করেন। এক সময় মা–বাবার বিচ্ছেদ হয়। শামীম আগে আঠারোমাইল বাজারে মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন। বর্তমানে তাদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন তিনি। নিচতলা ভাড়া দেওয়া। তিনতলায় কেউ থাকতেন না। তৃতীয় তলায় প্রায়ই বহিরাগত মাদকসেবীদের আড্ডা বসত, সেখানে যেতেন শামীমও। যদিও তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না।

ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শ্যালককে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা