ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

ইজরায়েলি সেনাশিবিরে হামলা চালাল হামাস!

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৫:৫৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৫:৫৭:০২ অপরাহ্ন
ইজরায়েলি সেনাশিবিরে হামলা চালাল হামাস! গাজার ধ্বংসচিত্র। ছবি: সংগৃহীত
দক্ষিণ গাজার খান ইউনিসে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সেনাশিবিরে হামলা প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের! বুধবার পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলি সেনা। ওই ঘটনায় ইজরায়েলের তিন সেনাকর্মী আহত হয়েছেন। পাল্টা আক্রমণে প্রাণ গিয়েছে দশ বন্দুকধারীর।

বৃহস্পতিবার ভোররাতে আইডিএফ-এর তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ হামাসের সশস্ত্র যোদ্ধারা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে সেনাশিবিরের দিকে এগোতে থাকেন। তাঁদের হাতে মেশিনগান এবং আরপিজি ছিল। তবে হামাসের বড়সড় ওই আক্রমণ প্রতিহত করেছেন কাফির ব্রিগেডের নাহশোন ব্যাটালিয়নের সেনাকর্মীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অন্তত ১৮ জন হামাস সদস্য এই হামলা চালিয়েছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। কোনও মতে পালিয়ে গিয়েছেন বাকিরা। সম্ভবত সেনাদের অপহরণের লক্ষ্যেই হামলার ছক কষা হয়েছিল, এমনটাই দাবি ইজরায়েলের।

হামাসের হামলার খবরটি নিশ্চিত করেছেন আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন। হামলার দায় স্বীকার করে নিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। হামাসের দাবি, গোলাগুলির পাশাপাশি আত্মঘাতী বোমা হামলাও চালানো হয়। এতে কয়েকজন ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে বলে দাবি হামাসের। যদিও ইজরায়েলের তরফে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।

অন্য দিকে, আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে বুধবারই গাজার অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায় বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইজরায়েল। অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের কেন্দ্রস্থলে ৩,৪০০টি আবাসন তৈরির প্রকল্পে সরকারি অনুমোদন মেলার পরেই ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা করেছেন, শীঘ্রই প্যালেস্টাইন রাষ্ট্রের ধারণা পৃথিবী থেকে মুছে ফেলা হবে। জেরুসালেমের পূর্বে ‘ই-১’ নামে এই বসতি প্রকল্পের কাজ বহু বছর ধরে আটকে ছিল। বুধবার তাতেই সিলমোহর মিলেছে। সঙ্গে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ স্পষ্ট জানিয়েছে, গাজা দখলের পরিকল্পনা থেকে তারা সরেনি। ইতিমধ্যে শহরের প্রান্তে প্রান্তে আরও সেনা মোতায়েন করা হয়েছে। বিবৃতি দিয়ে আইডিএফ জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে অতিরিক্ত ৬০,০০০ সেনাকে মোতায়েন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা