ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

আলিয়া NCB-র মুখ হতেই বিদ্রুপের ঝড়

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০২:৩৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:৩৩:২৯ অপরাহ্ন
আলিয়া NCB-র মুখ হতেই বিদ্রুপের ঝড় আলিয়া ভাট। ছবি: সংগৃহীত
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউড ও মাদকের সম্পর্ক নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। দীপিকা পাড়ুকোন-সহ একাধিক তারকাকে জেরা করেছিল এনসিবি। সেই সংস্থার পক্ষেই এবার মাদকবিরোধী প্রচারে শামিল হলেন আলিয়া ভাট।

সম্প্রতি এনসিবির চণ্ডীগড় শাখা তাদের টুইটার হ্যান্ডেলে আলিয়ার একটি ভিডিও শেয়ার করে। সেখানে অভিনেত্রী মাদকের বিরুদ্ধে সরব হয়ে বলেন, “নমস্কার বন্ধুরা, আমি আলিয়া ভাট। মাদকাসক্তি আমাদের জীবন, সমাজ ও জাতির জন্য ভয়ংকর সমস্যা। মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন। আসুন, এনসিবির মিশনে অংশ নিন।”

ভিডিওতে দর্শকদের ‘ড্রাগবিরোধী ই-শপথ’ নেওয়ার জন্য কিউআর কোড ব্যবহার করার আবেদনও করেন আলিয়া। কয়েক ঘণ্টার মধ্যেই এটি ১০ লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে যায়।

তবে এনসিবির এই উদ্যোগ ঘিরেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে মন্তব্য করেন, বলিউডের মাদকযোগ নিয়ে এত বিতর্কের পর শিল্পীদের দিয়ে এমন প্রচার ‘বিদ্রূপাত্মক’। একজন লিখেছেন, “বলিউড এখন ড্রাগস নিয়ে সচেতনতা ছড়াচ্ছে, এটাই সবচেয়ে বড় কৌতুক।” ট্রোলের ঝড় উঠতেই এনসিবি তাদের হ্যান্ডেলের কমেন্ট সেকশন বন্ধ করে দেয়।

এদিকে কেরিয়ারের ব্যস্ততম সময় পার করছেন আলিয়া। সম্প্রতি তিনি ভাসান বালার জিগরা ছবিতে অভিনয় করেছেন। সামনে রয়েছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার, যেখানে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। এছাড়াও যশরাজ ফিল্মসের আলফা-তে প্রথমবার দেখা যাবে মহিলা গুপ্তচরের গল্পে আলিয়াকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ