ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০২:২৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:২৬:১২ অপরাহ্ন
নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক সোহাগ তালুকদার এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর।

মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে এই আইনজীবী জানান, সিরাজুল ইসলামের সঙ্গে প্রায় ১২ বছর পূর্বে একই উপজেলার রামনারায়নপুর গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী লতা খাতুনকে নির্যাতন করতেন স্বামী সিরাজুল। এরই একপর্যায়ে ২০২০ সালের ২৭ এপ্রিল রাত ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে লতা খাতুনের মৃত্যুর খবর পান বাবা হেলাল উদ্দিন। পরে তিনি ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় নিহত লতা খাতুনের বাবা হেলাল উদ্দিন লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার তথ্য পাওয়া গেলে পুলিশ নিহতের স্বামী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সিরাজুল ইসলাম তাঁর স্ত্রী লতা খাতুনকে হত্যার দায় স্বীকার করে। পরে পুলিশ নিহতের স্বামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতিবেদনসহ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দীর্ঘ ৫ বছর মামলার স্বাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ