ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রায় ১৯ হাজার শিশু নিহত

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১২:৫৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:৫৬:২৮ অপরাহ্ন
গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রায় ১৯ হাজার শিশু নিহত ছবি: সংগৃহীত
গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে প্রায় ১৯ হাজার শিশু। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৮৮৫ জন শিশু নিহত হয়েছে। এ ছাড়া অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ১ লাখের বেশি শিশু।

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, গাজায় শিশুদের জন্য আর কোনো স্থানই নিরাপদ নয়। ইসরায়েলের অবরোধে খাদ্য ও ওষুধের সংকট তীব্র হওয়ায় ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। তবে ইসরায়েলি হামলায় এসব আশ্রয়কেন্দ্রও ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। 

ইউনিসেফ ও ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গত পাঁচ মাসে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালাচ্ছে। এর পর থেকে প্রতি মাসে গড়ে ৫৪০ জনের বেশি শিশু নিহত হয়েছে।

এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সতর্কতা উপেক্ষা করে ইসরায়েল গাজা সিটিতে আক্রমণ জোরদার করছে। প্রতিদিনই বিমান থেকে ফেলা হচ্ছে বোমা। হতাহতের পাশাপাশি ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে শহরটি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজারের বেশি মানুষ নিহত হন, জিম্মি করা হয় অনেককে। এর পর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত ফিলিস্তিনির সংখ্যা দেড় লাখের বেশি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক

‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক