ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

লোকমানপুর রেললাইনে পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১২:৩৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:৩৬:০৮ অপরাহ্ন
লোকমানপুর রেললাইনে পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল লোকমানপুর রেললাইনে পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল
ভাঙা রেললাইনের মাঝে পাটের বস্তা গুঁজে ট্রেন চালানো হয়েছে। মঙ্গলবার রাজশাহীর বুধপাড়া রেলক্রসিং এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ভাঙা লাইনে এমন ঘটনা ঘটে। ভাঙা রেললাইন ভেঙে যাওয়ায় ভোর সাড়ে ৬টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ধীরগতিতে ট্রেন চলাচল করে।

প্রতিদিনের মতো কাজে গিয়ে শ্রমিকরা রেললাইন ভাঙা দেখতে পান। এরপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। আড়ানী রেলস্টেশন মাস্টার সদরুল হোসেন বলেন, বুধপাড়া রেলক্রসিং এলকায় রেললাইনের প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি ভেঙে যায়। ভাঙা রেললাইনের ওপর দিয়ে বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, কমিউটার এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, লোকাল ও মেইল ট্রেন চলাচল করে। এ ট্রেনগুলো আড়ানী স্টেশনে ১৫-২০ মিনিট করে স্টোপেজ করানো হয়।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, সকালে কর্মীরা পর্যবেক্ষণের সময় লাইনে ফাটল দেখতে পান। এরপর সেখানে সাময়িকভাবে পাটের বস্তা গুঁজে সর্বোচ্চ ১০ কিমি গতিতে ট্রেন চলাচল করানো হয়। দুপুর প্রায় দেড়টার দিকে মেরামতের কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হয়।

মাঝেমধ্যেই রেললাইন ভাঙার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, মূলত এ পথে চাপ বেশি। এছাড়া রেললাইন মেয়াদোত্তীর্ণ হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে।

এসব ঘটনার জন্য মেয়াদোত্তীর্ণ লাইনকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। রেলশ্রমিক মোস্তাক আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। মেরামত চলাকালে সেখানে বিকল্প ব্যবস্থা হিসাবে বস্তা গুঁজে ট্রেন পার করানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা