ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:০২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:০২:০৯ অপরাহ্ন
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি নগরীর সাগরপাড়া বটতলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

পথসভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: আব্দুস সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  শাহরিয়ার আমিন বিপুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আরিফিন কনক-সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের অন্যতম এ অঙ্গসংগঠন টি প্রতিষ্ঠা করেন। হাসিনা পতনের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক ভূমিকা ছিলো। তাদের নেতৃত্ব ও আত্মত্যাগে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, এই সংগঠনটি দুর্যোগ মোকাবেলা ছাড়াও রাজপথে লড়াই করে স্বৈরাচার হাসিনার পতনে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে। আমাদের আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক