ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

দৈনন্দিন কাজকর্মই সন্তানকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৮:৫৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৮:৫৪:০৩ অপরাহ্ন
দৈনন্দিন কাজকর্মই সন্তানকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে ছবি: সংগৃহীত
সন্তান বড় হয়ে কতটা আত্মবিশ্বাসী হবে, কী ভাবে আর পাঁচজনের সঙ্গে মেলামেশা করবে, তার ভিত তৈরি হয়ে যায় শৈশবেই। সে কারণেই মনোবিদ থেকে পেরেন্টিং কনসালট্যান্টরা বলেন, সন্তানের ছোটবেলার শিক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু পড়ার বই বা স্কুলেই শিশুর শিক্ষা সীমাবদ্ধ থাকে না, বরং দৈনন্দিন কাজ, রুটিন, অভ্যাস গঠনেই লুকিয়ে থাকে তার ভবিষ্যতের চাবিকাঠি।

‘পাবমেড’-এ ২০২২ সালে প্রকাশিত ‘বায়োইনফরমেশন’ নামে জার্নালের একটি গবেষণাপত্র থেকে জানা যায়, সঠিক অভ্যাস শিশুদের কাজে দক্ষ এবং স্থিতধী করে তোলে। তাদের কাছ থেকে কী চাওয়া হচ্ছে, তারা অভিভাবকের কাছে কোনটা চায়, সেটা স্পষ্ট হলেই অনেক কাজ সহজ হয়ে যায়। ইউনিসেফ থেকে প্রাপ্ত বলছে, সঠিক অভ্যাসের দ্বারা শিশু যখন তাদের উন্নতি বা জীবনে অগ্রগতি কী ভাবে হচ্ছে বুঝতে পারে, তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

কোন কাজে কোন শিক্ষায় অভ্যস্থ হয়ে উঠবে শিশুরা?
১। খেলাধুলোর পর নিজের খেলনা নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখা, নির্দিষ্ট সময় অন্তর খেলনা পরিষ্কার, জায়গার জিনিস জায়গায় রাখা— বয়সোচিত এমন কিছু শিক্ষা শিশুদের আত্মনির্ভর করে তুলতে সাহায্য করে। কোন কাজ করলে তার ফল কী হয়, সে সম্পর্কে সন্তান যেমন সচেতন হবে, তেমনই সে বড়দের কথা শুনতে শিখবে, নিয়মানুবর্তী হয়ে উঠবে।

২। নিয়মিত ঘড়ি ধরে পড়তে ধরার অভ্যাস সন্তানের জন্য খুব জরুরি। সেখানেও নির্দিষ্ট রুটিন করা যেতে পারে। কোনও দিন হোমওয়ার্ক করতে হবে, কোনও দিন জোরে পড়তে হবে। নিয়ম করে একই সময়ে পড়তে বসালে সন্তান বুঝতে শিখবে, সেই সময়ে পড়তে হয়। রুটিন তৈরি করে দিলে, কোন কাজটি কখন করতে হবে, সে বিষয়ে স্বচ্ছ ধারণা তৈরি হবে।

৩। সন্তান একটু বড় হলে নিজের স্কুল ব্যাগ, জলের বোতল গুছিয়ে নেওয়ার দায়িত্ব তাকেই দেওয়া দরকার। স্কুলে যাওয়ার আগে তাড়াহুড়োয় সে কাজ করতে পারবে না। কিন্তু প্রতি দিন সন্ধ্যায় বা রাতে তাকে দিয়ে এই কাজটি করানো হল তার মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে। নিজের জিনিস গুছিয়ে রাখতে শিখবে সন্তান। ছোট ছোট সাধারণ শিক্ষায় সন্তানের ভবিষ্যৎ জীবনকে সহজ করে দিতে পারে।

৪। শোনা এবং বলার অভ্যাসের জন্য রাতের সময়টা নির্দিষ্ট করা যেতে পারে। ছোটরা এখন মোবাইলেই আনন্দ খোঁজে। শুতে যাওয়ার আগে মোবাইলে চোখে রাখলে ঘুম আসায় সমস্যা হতেই পারে। এই সময়টা সন্তানকে গল্প শোনানো, গান শোনানো বা তার কথা শোনার জন্য রাখা যেতে পারে। সুস্থ শরীরের জন্য ঘুমের সময় নির্দিষ্ট হওয়া দরকার।

৫। গাছে জল দেওয়া, পোষ্য থাকলে তাকে খেতে দেওয়া— এমন কাজ তাকে পরিবেশ, পোষ্যের সঙ্গে একাত্ম হতে শেখাবে। তারাও যে জীবনের অঙ্গ, সে কথা বুঝতে শিখবে সন্তান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক