ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

চট্টগ্রামে ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক, সিএনজি জব্দ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৫:৩৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৫:৩৯:২৩ অপরাহ্ন
চট্টগ্রামে ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক, সিএনজি জব্দ মহাদেবপুরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ওয়াশরুমে ধর্ষণ! ধর্ষক গ্রেফতার

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে বিক্রির উদ্দেশ্যে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ওপর ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট এলাকায় পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে, চালক গাড়িটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে সিএনজিটি আটক করে এবং তিনজনকে আটক করেন।

আটককৃতরা হলেন: মোঃ ইকবাল হোসেন মজুমদার (৩৭), পিতা-মৃত নুরুল আলম মজুমদার সুশান্ত সূত্রধর (৩১), পিতা-বাবুল সূত্রধর মোঃ আলী আজগর লিটন (৩৬), পিতা-মৃত দেলোয়ার হোসেন। তাদের সকলের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় থানা এলাকায়।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭, চট্টগ্রাম। 

আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা সিএনজি অটোরিকশার ভেতর থেকে দুটি প্লাস্টিকের বস্তা এবং একটি ট্রাভেল ব্যাগের ভেতরে কৌশলে মোড়ানো অবস্থায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকা।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সিএনজি অটোরিকশা ব্যবহার করে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব-৭।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি