ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

বিক্ষোভে উত্তাল ইসরাইল, তেল আবিবের রাস্তায় ৫ লাখ মানুষ

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৩:১২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৩:১২:২১ অপরাহ্ন
বিক্ষোভে উত্তাল ইসরাইল, তেল আবিবের রাস্তায় ৫ লাখ মানুষ ছবি: সংগৃহীত
জিম্মিদের মুক্তি এবং গাজা যুদ্ধের অবসানের দাবিতে ইসরাইলে পাঁচ লাখ লোকের সমাবেশ হয়েছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় তেল আবিবের ‘জিম্মি স্কোয়ার’ ও আশেপাশের রাস্তায় গাজা উপত্যকায় হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের জন্য এক সমন্বিত চুক্তির দাবি জানিয়েছে তারা।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, দেশব্যাপী ধর্মঘট ও সড়ক অবরোধের একদিন পর এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম এই সমাবেশের আয়োজন করে। দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়।
 
গণ সমাবেশে জিম্মি পরিবারের একাধিক সদস্য মঞ্চে বক্তব্য দেন। জিম্মি রম ব্রাসলভস্কির বাবা ওফির ব্রাসলভস্কির বাবা বলেন, ‘দুই সপ্তাহ আগে আমরা রম জীবিত আছে বলে ইঙ্গিত পেয়েছি। রম ক্ষুধার্ত, নির্যাতিত এবং ভীত। এই যুদ্ধ থামাতে হবে, উপেক্ষা বন্ধ করতে হবে।’
 
জিম্মি মাতান জাংগাউকের মা আইনাভ জাংগাউকমা বলেন, ‘আমার হৃদয় মাতানের জন্য পুড়ছে। আমরা সমন্বিত ও তাৎক্ষণিক চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি চাই। আমাদের সন্তানরা ফিরে না আসা পর্যন্ত দাবি চালিয়ে যাব।’
 
জিম্মি পরিবারগুলো ইসরাইলের জনগণকে সমাবেশে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে জিম্মিদের ফিরিয়ে আনতে কর্মসূচি আরও তীব্র করার ঘোষণা দিয়েছে।

এদিকে গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে দেয়ার ইসরাইলের পরিকল্পনার ক্ষোভ জানিয়েছে হামাস।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর দাবি, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই এলাকায় নতুন করে জেনোসাইড শুরু হবে এবং অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ

পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ