ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সমালোচনার মুখে পূজা চেরী: সিনেমার বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন 'হৃদিতা'

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০১:২৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০১:২৭:২৭ পূর্বাহ্ন
সমালোচনার মুখে পূজা চেরী: সিনেমার বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন 'হৃদিতা' সমালোচনার মুখে পূজা চেরী: সিনেমার বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন 'হৃদিতা'
সাম্প্রতিক সময়ে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী তার অভিনীত 'হৃদিতা' সিনেমার ট্রেইলার প্রকাশের পর একটি দৃশ্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। অবশেষে এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

২০ সেপ্টেম্বর 'হৃদিতা' সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়। আনিসুল হকের গল্পে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরী।

ট্রেইলারে একটি দৃশ্যে পূজাকে বিবস্ত্র অবস্থায় দেখানো হয়, যেখানে তার প্রেমিক চরিত্রে অভিনয় করা এবিএম সুমনকে ক্যানভাসে তার নগ্ন শরীরের ছবি আঁকতে দেখা যায়। এই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দেয়। নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পরবর্তীতে ট্রেইলার থেকে সেই আপত্তিকর দৃশ্যটি বাদ দেওয়া হয়।

এই প্রসঙ্গে পূজা চেরী তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, "ট্রেইলারের কিছু দৃশ্য হয়তো আপনারা পছন্দ করছেন না; সে কথা আপনারা আমাকে জানাচ্ছেন। আমার অডিয়েন্স সিনেমার ভালো-খারাপ নিয়ে সুন্দরভাবে কথা বলছে- বিষয়টা আমি এপ্রিসিয়েট করি।"

তিনি আরও বলেন, "যে দৃশ্যগুলো নিয়ে আপনারা প্রতিক্রিয়া জানাচ্ছেন তা জনাব আনিসুল হক স্যারের লিখিত উপন্যাস 'হৃদিতা'র ভিজ্যুয়ালি রিপ্রেজেন্ট। এ ছাড়া উক্ত আর্টের বিষয়টি শুধুই আর্ট, আমি নই।"

দর্শকদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূজা বলেন, "আপনাদের মতামতের উপর শ্রদ্ধা রেখে উক্ত ট্রেইলারে দেখানো কিছু অংশ ইতোমধ্যেই বাদ দেওয়া হয়েছে। আমি আশা করবো আপনারা যেভাবে এতো দিন ধরে আমাকে ভালোবেসে আসছেন, আমার পাশে থেকেছেন, একইভাবে ভবিষ্যতেও আমার পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া 'হৃদিতা' সিনেমাটিতে পূজা চেরীর বিপরীতে অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়াও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরাসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা