ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা আনসার বাহিনীর বৃক্ষ রোপণ অভিযান: বাস যোগ্য পৃথিবী গড়ার অঙ্গিকার

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:২১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:২১:৪৩ পূর্বাহ্ন
কক্সবাজার জেলা আনসার বাহিনীর বৃক্ষ রোপণ অভিযান: বাস যোগ্য পৃথিবী গড়ার অঙ্গিকার কক্সবাজার জেলা আনসার বাহিনীর বৃক্ষ রোপণ অভিযান: বাস যোগ্য পৃথিবী গড়ার অঙ্গিকার
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এক বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিক নির্দেশনা মোতাবেক সারা দেশে সংগঠন কর্তৃক বৃক্ষ রোপণ কমসূচির অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৭ আগস্ট কক্সবাজার জেলায় 'বাসযোগ্য পৃথিবী' গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিতে জেলা আনসার-ভিডিপি কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কক্সবাজার জেলায় আনসার ভিডিপি'র বৃক্ষ রোপণ কমসূচি শুরু করা হয়। কর্মসূচিতে অর্জুন, নিম, মেহগনি, পেয়ারা, হরতকি, আমলকি ও গোলাপ জাম গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কক্সবাজার আনসার ও ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম, পিপিএম-পিভিএম, এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের জানান, পরিবেশ রক্ষায় প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব রয়েছে। তিনি সবাইকে নিজ বাড়ির আঙিনা বা ব্যক্তিগত জমিতে গাছ লাগানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই ধরনের কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার ভিডিপি নিয়মিতভাবে এমন উদ্যোগ নিয়ে থাকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাবৃন্দ। এছাড়া, বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের দলনেতা-দলনেত্রীসহ আনসার ও ভিডিপির বিভিন্ন স্তরের সদস্যরাও এতে অংশ নেন। সবার হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেগুলো রোপণ করা হয়।

আনসার ভিডিপির এই ধরনের নিয়মিত উদ্যোগ স্থানীয় জনগণকে পরিবেশ সুরক্ষায় সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সাহায্য করে। এই কর্মসূচির মাধ্যমে শুধু বৃক্ষরোপণই নয়, বরং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩