ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে আসে, নেপথ্যে থাকতে পারে আরও কিছু শারীরিক সমস্যা প্রকাশ পেল সিয়াম-সুস্মিতার ‘শুদ্ধতার প্রেম’ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন শবে কদরের ফজিলত ও ৫ আমল তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ খুলনায় দিন-দুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে গ্লোবাল আইকন আলিয়া ভাটের যাত্রা চরিত্রহীন নারী চেনার আটটি উপায় অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী ‘বেঁচে থাকলে খুঁজে বার করে মারব’! বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল আইআরজিসি নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প আজ পবিত্র শবে কদর রাণীশংকৈলে গরীবের মাঝে যাকাতের চেক শবে কদর লাভের সহজ ৫ উপায় ওড়িশার হাসপাতালে আগুন! ১০ রোগীর মৃত্যু বাবার দেখানো পথেই হাঁটলেন তারেক রহমান

​সাতক্ষীরায় শ্রেণিকক্ষে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে শিক্ষককে ঘাড় ধাক্কা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৩:১৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৩:১৩:৪১ অপরাহ্ন
​সাতক্ষীরায় শ্রেণিকক্ষে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে শিক্ষককে ঘাড় ধাক্কা ​সাতক্ষীরায় শ্রেণিকক্ষে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে শিক্ষককে ঘাড় ধাক্কা
সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে।

 ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে বিদ্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) ক্লাস শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে এক ছাত্রীকে নিয়ে দীর্ঘ সময় ধরে অবস্থান করেন অভিযুক্ত শিক্ষক শফিকুর রহমান।

ষয়টি জানাজানি হলে পরদিন সকালে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামসহ এলাকাবাসী বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে অভিযোগ জানান।
অভিযোগের যথাযথ প্রতিকার না পাওয়ায় উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সহকারী শিক্ষক শফিকুর রহমানকে ঘাড় ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়।

ইউপি সদস্য রবিউল ইসলাম অভিযোগ করেন, ওই শিক্ষক এর আগেও এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিলেন এবং তখন স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে।

উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে এর আগেও যৌন হয়রানি, প্রশ্ন ফাঁস এবং আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। এসব ঘটনার প্রতিবাদে গত ২৬ মে শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেছিল।

এ বিষয়ে শিক্ষক শফিকুর রহমান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন তবে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাননি।

তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, তবে তাকে এভাবে বিদ্যালয় থেকে বের করে দেওয়া প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ