ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ময়দার দলা দিয়ে বানানো ‌ঝাল ঝোল! ঘরোয়া মশলাপাতি দিয়েই রেঁধে নিন নিরামিষ তরকারি

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:৫৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:৫৩:৩৯ অপরাহ্ন
ময়দার দলা দিয়ে বানানো ‌ঝাল ঝোল! ঘরোয়া মশলাপাতি দিয়েই রেঁধে নিন নিরামিষ তরকারি ময়দার দলা দিয়ে বানানো ‌ঝাল ঝোল! ঘরোয়া মশলাপাতি দিয়েই রেঁধে নিন নিরামিষ তরকারি
রান্নাঘরের অতি সাধারণ উপাদান। লুচি, পরোটা, পিঠে, কেক, নুডল্‌স, পাস্তা সবেরই মূলে রয়েছে ময়দা। ময়দা সেখানে উপকরণ হিসেবে চিহ্নিত। কিন্তু কখনও ময়দার দলা খেয়েছেন সরাসরি? শুনে অবাক লাগছে তো? কিন্তু ও পার বাংলায় এমন রান্না করেন অনেকেই। ঝক্কিহীন নিরামিষ রান্না। উপকরণেও বাহুল্য নেই। ঘরোয়া মশলাপাতি দিয়েই রান্না করে নেওয়া যায়। কেবল ময়দা মাখার কাজই সময়সাপেক্ষ। ময়দার তাল তৈরি হয়ে গেলে বাকি প্রণালী যেন জলের মতো সহজ।

উপকরণ

১ কাপ ময়দা

১ চা-চামচ গোটা জিরে

১টি তেজপাতা

২টি শুকনো লঙ্কা

২টি এলাচ

২ টুকরো দারচিনি

২-৩টি লবঙ্গ

১টি মাঝারি আলু

১ চা-চামচ লঙ্কাগুঁড়ো

১টি টম্যাটো

১ চা-চামচ আদা বাটা

১ চা-চামচ জিরেবাটা

দেড় চা-চামচ হলুদগুঁড়ো

কাপের এক চতুর্থাংশ সাদা তেল

কাশ্মিরী লাল লঙ্কা গুঁড়ো

১ চা-চামচ গরমমশলার গুঁড়ো

স্বাদমতো নুন

প্রণালী

বড় পাত্রে ময়দা ঢেলে তাতে সাদা তেল আর স্বাদমতো নুন ঢেলে ভাল করে মেখে নিতে হবে। ময়দার মণ্ড তৈরি হলে জল মিশিয়ে দিতে হবে। এ বার ঢাকনা দিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। ঢাকনা তুলে ময়দা হাতে নিয়ে যদি দেখেন, নরম হয়ে গিয়েছে, তা হলে রান্নার জন্য ময়দার মণ্ড প্রস্তুত। আবার পাত্রে জল ঢালতে হবে। যেন ময়দার তালটি ডুবে যেতে পারে। সেই জলে ময়দার মণ্ড ভাল করে ধুতে হবে। ধুতে ধুতে যখন দেখবেন, জল সাদা হয়ে গিয়েছে, সেটি ফেলে দিয়ে নতুন করে জল ভরে নিতে হবে। ভাল করে ধোয়া হয়ে গেলে ছাঁকনিতে জল ছেঁকে বার করে নিতে হবে। এ বার ময়দার তাল থেকে গোল গোল বল কেটে নিতে হবে। প্রয়োজনে ছুরিও ব্যবহার করতে পারেন অথবা হাতেই তা সম্ভব।

স্টোভে কড়াই বসিয়ে দিন। তেল গরম হোক। ময়দার বলগুলি একে একে কড়াইতে ২-৩ মিনিট মতো উল্টে উল্টে ভেজে নিতে হবে। হালকা সোনালি রং ধরে গেলে বলগুলি তুলে রাখুন অন্য পাত্রে। এ বার সেই তেলেই একটি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিতে হবে। তার পর তাতে একটি আলু টুকরো করে কেটে ঢেলে দিতে হবে। এর উপর হলুদগুঁড়ো দিয়ে খানিক ক্ষণ ভাজতে থাকুন। এ বার ঢেলে দিন টম্যাটোর টুকরো। দু’মিনিট নাড়াচাড়া করে নিয়ে আদাবাটা আর জিরেবাটা দিয়ে দিন। ভাল করে কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। শেষে কাশ্মিরী লাল লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। আরও ঝালের প্রয়োজন হলে সাধারণ লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। স্বাদমতো। ২-৩ মিনিট পর ফুটিয়ে নেওয়া জল ঢেলে দিতে হবে কড়াইতে। সেই জল ফুটে উঠলে ভাজা ময়দার বলগুলি দিয়ে দিন। ঝোল খানিক শুকিয়ে নিলে স্বাদ আরও ভাল হবে। আঁচ বন্ধ করার আগে গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী