ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

‘এ বার বাকিটুকু জ়েলেনস্কির উপর’! কাদের সাহায্য লাগবে? পুতিনের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক শেষে তা-ও জানালেন ট্রাম্প

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১০:১১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১০:১১:৩৪ অপরাহ্ন
‘এ বার বাকিটুকু জ়েলেনস্কির উপর’! কাদের সাহায্য লাগবে? পুতিনের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক শেষে তা-ও জানালেন ট্রাম্প ‘এ বার বাকিটুকু জ়েলেনস্কির উপর’! কাদের সাহায্য লাগবে? পুতিনের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক শেষে তা-ও জানালেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনও সমাধান সূত্র বেরোয়নি। তবে দুই রাষ্ট্রনেতারই দাবি, বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে। এর পর আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজ়কে ট্রাম্প জানালেন, বাকিটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির উপর নির্ভর করছে। তাঁকেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। পুতিনের সঙ্গে এর পর বৈঠক হবে জ়েলেনস্কির। তাঁরা চাইলে সেই বৈঠকে ট্রাম্পও থাকতে পারেন বলে জানিয়েছেন।

পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, ‘‘এ বার সত্যিই পুরো বিষয়টা প্রেসিডেন্ট জ়েলেনস্কির উপর নির্ভর করছে। যদি ওঁরা চান, আমি পরবর্তী বৈঠকে থাকতে পারি। মনে হয় এর পর প্রেসিডেন্ট জ়েলেনস্কি, প্রেসিডেন্ট পুতিন এবং আমার মধ্যে একটা বৈঠকের আয়োজন করা হবে।’’ তবে শুধু ইউক্রেনের প্রেসিডেন্ট চেষ্টা করলেই হবে না, রাশিয়ার সঙ্গে সমঝোতা করে যুদ্ধ থামানোর জন্য সাহায্যও প্রয়োজন। ট্রাম্প জানিয়েছেন, গোটা প্রক্রিয়াটিতে ইউরোপের দেশগুলিকে প্রয়োজন। তাদেরও যুক্ত হতে হবে। তবেই রাশিয়া-ইউক্রেনের মধ্যে সমঝোতা সম্ভব হবে। জ়েলেনস্কিকে তিনি পুতিনের সঙ্গে চুক্তি করার পরামর্শও দিয়েছেন।

পুতিনের সঙ্গে বৈঠকের আগে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করেছিলেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার জন্য ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। আগামী ২৭ অগস্টের মধ্যে বাণিজ্য সমঝোতা না হলে ওই শুল্কহার কার্যকর হওয়ার কথা। কিন্তু রাশিয়া থেকে আরও অনেক দেশই তেল কেনে, যার মধ্যে অন্যতম চিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে সমাধান সূত্র না বেরোনোয় কি এ বার বাকি দেশগুলির উপরেও বাড়তি শুল্ক আরোপের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্প এ প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আজ যা হল, আশা করি এর পর আর ওটা নিয়ে ভাবতে হবে না। তবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে হয়তো ওটা নিয়ে আমাকে আবার ভাবতে হবে। এখন কিছু নয়। আমার মনে হয়, বৈঠক খুব ভাল হয়েছে।’’

২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। আমেরিকায় ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রথম থেকেই এই যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। একাধিক বার জ়েলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন তিনি। পুতিনের সঙ্গে ফোনেও কথা বলেছেন। শুক্রবার আলাস্কায় প্রায় পাঁচ বছর পর ট্রাম্প এবং পুতিনের মুখোমুখি সাক্ষাৎ হল। বৈঠক শেষে একসঙ্গে সাংবাদিক বৈঠক করেছেন দুই রাষ্ট্রনেতা। কিন্তু তাঁরা সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেননি। নিজেদের বক্তব্য জানিয়েছেন। দাবি, বৈঠক ফলপ্রসূ এবং ইতিবাচক হয়েছে। যদিও ইউক্রেনে শান্তি স্থাপনের বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি