ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাণীনগরে মারধর করে দুটি মটরসাইকলে ছিনতাই

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১০:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১০:৩৭:২৬ অপরাহ্ন
রাণীনগরে মারধর করে দুটি মটরসাইকলে ছিনতাই রাণীনগরে মারধর করে দুটি মটরসাইকলে ছিনতাই
নওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে পথরোধ করে চার ব্যবসায়ীকে মারধর করে দুটি মোটরসাইকেল,টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার রাতে উপজেলার রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

উপজেলার গোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের শাহাজান আলী স্বপন জানান, রোববার রাত ৯টার দিকে তার ছেলে আব্দুল হামিদ ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর থেকে বাড়ী ফিরছিলেন। ওই সময় রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রীজ নামক মোড়ে পৌছলে ৮/১০জনের ছিন্তাইকারী রশি দিয়ে পথরোধ করে। এর পর মারধর করে হাত-পা,মুখ বেধে একটি পালছার মোটরসাইকেল,নগদ ২৪হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর কিছু পর একই গ্রামের বিদ্যুৎ হোসেনের ছেলে রাব্বি হোসেন বড়বড়িয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর দাদার বাসায় ফিরছিলেন। একই স্থানে পৌছলে তাকেও রশি দিয়ে পথরোধ করে মারধর করে। এর পর হাত-পা,মুখ বেধে একটি এফজেড মোটরসাইকেল,নগদ পাঁচ হাজার ৬০০টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়।

এছাড়াও একই স্থানে বিজয়কান্দি গ্রামের ছোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম এবং ঝিনা গ্রামের ডহর চন্দ্রের ছেলে উদ্যোগ চন্দ্রকে মারধর করে বেধে রেখে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়। এঘটনার খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে বলে জানিয়েছেন মেম্বার শাহাজান আলী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনার সাথে জরিতদের ধরতে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ