ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

বগুড়ায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সমাবেশ, দ্রুত বিচার দাবি

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৯:৫৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৯:৫৯:৩৭ অপরাহ্ন
বগুড়ায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সমাবেশ, দ্রুত বিচার দাবি বগুড়ায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সমাবেশ, দ্রুত বিচার দাবি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বগুড়ায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সাংবাদিকরা দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

বুধবার বিকেলে শহরের শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয় অনলাইন প্রেসক্লাব, বগুড়া জেলা শাখা। সাংবাদিক নির্যাতন, হামলা, মিথ্যা মামলা ও হয়রানি প্রতিরোধে সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকছুদ আলম হাওলাদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার প্রধান সমন্বয়ক ও দৈনিক মানবজমিন-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, এবং বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম দৌলত, এমদাদুল হক, রবিউল ইসলাম রবি, আশরাফুল ইসলাম রহিত, রাসেল মাহমুদ, সাফায়াত সজল, রসুল খন্দকার, তানসেন আলী মন্টু, সাদিকুর রহমান, শিবলু রহমান, এম এ মহিউদ্দিন, মাসুদ রানা, তৌহিদ মন্ডল, মহসীন আলী এবং রাকিবুল হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ৮ আগস্ট গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।এই ঘটনায় দেশব্যাপী সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে।

তুহিন হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। নিহতের পরিবারও দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার নিষ্পত্তির দাবি জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক