ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল সন্তান প্রসবের জন্য নেওয়া হচ্ছিল হাসপাতালে, পথেই ঝরল অন্তঃসত্ত্বার প্রাণ বগুড়ায় বাড়িতে পড়েছিল নারীর মরদেহ, পাশে বসে কাঁদছিল তিন মাসের শিশু রাস্তা থেকে ধরে নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণ, ‘ভণ্ড’ সাধু গ্রেপ্তার ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে ২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন!

২৬ দেশের নিন্দা সত্ত্বেও গাজায় ইজরায়েলের হামলায় একদিনে নিহত ৭৩

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:৫৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:৫৪:০৩ অপরাহ্ন
২৬ দেশের নিন্দা সত্ত্বেও গাজায় ইজরায়েলের হামলায় একদিনে নিহত ৭৩ ছবি: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডাসহ ২৬টি দেশের নিন্দা জানানো সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। দখলদার বাহিনীর হামলায় উপত্যকাটিতে একদিনে আরও অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (১৩ আগস্ট) সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ১৯ জনকে খাদ্য সহায়তা সংগ্রহের চেষ্টাকালে গুলি করে হত্যা করা হয়েছে। দুজন ক্ষুধাজনিত কারণে মারা গেছে, যার মধ্যে একজন ৬ বছরের শিশু রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন আহত হয়েছে।

এদিকে ইইউ, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ২৬টি দেশ গাজার ‘অকল্পনীয় মাত্রার’ দুর্ভোগের নিন্দা জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত এ উপত্যকায় দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ভিক্ষ রোধ ও অবরোধ সম্পূর্ণভাবে তুলে দেয়ার আহ্বান জানিয়েছে তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা