ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চলছে শুধু একটি ইউনিট, কয়লার স্তূপ বিপদজনক মাত্রায়

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৪:৩৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৪:৩৫:২২ অপরাহ্ন
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চলছে শুধু একটি ইউনিট, কয়লার স্তূপ বিপদজনক মাত্রায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চলছে শুধু একটি ইউনিট, কয়লার স্তূপ বিপদজনক মাত্রায়
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে নেমে এসেছে স্থবিরতা। কেন্দ্রটির ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি ইউনিট থাকলেও বর্তমানে চালু রয়েছে মাত্র একটি, যা থেকে গড়ে ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অপর দুইটি ইউনিট দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। ফলে উত্তরাঞ্চলের রংপুর ও দিনাজপুরসহ আশপাশের ৮টি জেলায় লোডশেডিং বেড়ে গেছে চরমভাবে।

অব্যবহৃত কয়লার কারণে এখন আর সংকট নয়, বরং অতিরিক্ত মজুদের কারণে উদ্বেগ দেখা দিয়েছে বড়পুকুরিয়া কোল ইয়ার্ডে। কয়লার স্তূপ ছাড়িয়ে যাচ্ছে নিরাপদ সীমা, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে।

২০০৬ সালে উৎপাদন শুরু করা এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উত্তোলিত কয়লার ওপর নির্ভরশীল। প্রথম ও দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের ২৭৫ মেগাওয়াট। তবে যাত্রার শুরু থেকেই যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণের ঘাটতিতে কখনোই তিনটি ইউনিট একসাথে চালু রাখা সম্ভব হয়নি।

দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সম্পূর্ণরূপে অচল। দীর্ঘ সময় সচল না থাকায় এর যন্ত্রপাতিও অকেজো হয়ে পড়ছে। এদিকে চলতি বছরের ৩০ জুলাই বয়লার পাইপ ফেটে বন্ধ হয়ে যায় প্রথম ইউনিটের উৎপাদন কার্যক্রম, যা আগে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতো।

ফলে বর্তমানে শুধু তৃতীয় ইউনিটটি চালু রয়েছে এবং সেখান থেকেই জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে প্রতিদিন গড়ে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ। এই ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রয়োজন হচ্ছে প্রায় ১ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা।

তবে কয়লা সরবরাহে কোনো ঘাটতি নেই। বরং উৎপাদিত কয়লার ব্যবহার কমে যাওয়ায় কয়লার মজুদ বেড়ে গিয়ে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডের ধারণক্ষমতা ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন হলেও বর্তমানে সেখানে মজুদ রয়েছে প্রায় ৪ লাখ মেট্রিক টন কয়লা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ কেন্দ্রের এক প্রকৌশলী জানান, তিন শিফটে চালু রাখার কথা থাকলেও প্রকৃতপক্ষে প্রায়ই এক বা একাধিক ইউনিট বন্ধ থাকছে। কখনো যান্ত্রিক ত্রুটি, কখনো রক্ষণাবেক্ষণের ঘাটতির ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে নিয়মিতভাবেই।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইনিং) খান মো. জাফর সাদিক বলেন, প্রতিবছর খনি থেকে গড়ে ৮-১০ লাখ টন কয়লা উত্তোলন করা হলেও তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় সর্বোচ্চ ৭ লাখ টন। এ কারণেই প্রতিবছর মজুদের পরিমাণ বেড়েই চলেছে।

বর্তমানে কয়লার স্তূপের উচ্চতা ১৫ থেকে ২০ মিটারে পৌঁছেছে, যা নিরাপদ মাত্রা (৫ মিটার) অনেক আগেই ছাড়িয়ে গেছে। এর ফলে ইতোমধ্যে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

অন্যদিকে, গত ২৩ জুন বড়পুকুরিয়া কয়লাখনির ১৩০৫ নম্বর ফেইজের কয়লা উত্তোলন শেষ হওয়ায় খনি উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে নতুন ১৪০৬ নম্বর ফেইজে যন্ত্রপাতি স্থাপনের কাজ প্রায় সম্পন্ন। আগামী কয়েক দিনের মধ্যে পুনরায় উত্তোলন শুরু হতে পারে। তবে নতুন ফেইজ চালু হলে কয়লা মজুদের সংকট আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বর্তমানে একমাত্র তৃতীয় ইউনিট থেকেই গড়ে ১৬০-১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে। বাকি দুটি ইউনিটের বিষয়ে মেরামত পরিকল্পনা চলমান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা