ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

ফের বিয়ের পিঁড়িতে পিয়া বিপাশা, প্রকাশ্যে মার্কিন স্বামী

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৩:১৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৩:১৯:১৪ অপরাহ্ন
ফের বিয়ের পিঁড়িতে পিয়া বিপাশা, প্রকাশ্যে মার্কিন স্বামী ফের বিয়ের পিঁড়িতে পিয়া বিপাশা, প্রকাশ্যে মার্কিন স্বামী
অবশেষে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি তার প্রেমিককে বিয়ে করেছেন। যদিও বেশ কিছুদিন ধরেই তার প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল, সম্প্রতি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন।

পিয়া বিপাশার স্বামীর নাম কুইন্টিন টিমোথি এবং তিনি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর বাসিন্দা। গত ২৬ জুন যুক্তরাষ্ট্রে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, চলতি বছরের এপ্রিলে পিয়া জানিয়েছিলেন যে বছরের শেষ নাগাদ বিয়ের পরিকল্পনা রয়েছে, তবে তার আগেই তারা গাঁটছড়া বাঁধেন।

বিয়ের অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি ও ভিডিও পিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। একটি ভিডিওতে তাকে সাদা গাউন পরা অবস্থায় এবং তার স্বামীকে বাদামী রঙের ব্লেজারে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, "চিরকালের প্রতিশ্রুতির দিন।

তবে, স্বামীর পরিচয় ও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশ কিছুদিন গোপনীয়তা বজায় রেখেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, তার স্বামী প্রচারের আলোতে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

পাঁচ বছর আগে একমাত্র মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পিয়া বিপাশা। সেখানে যাওয়ার আগেই তার প্রথম সংসারের ইতি ঘটে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার সঙ্গে যুক্ত আছেন।

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। তাহসান খানের বিপরীতে 'দ্বিতীয় মাত্রা' নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এছাড়া, 'রুদ্র: দ্য গ্যাংস্টার' নামক একটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড