ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে দেয়াল লিখন ইস্যুতে উত্তেজনা, জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার হরমুজ খুলতে প্রস্তুত ইরান, শর্ত পারমাণবিক আলোচনা পরে: অ্যাক্সিওস যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের প্রস্তাব দিল ইরান, পারমাণবিক আলোচনা পরে বিয়ের প্রলোভনে ৯.৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগে আশু রেড্ডির বিরুদ্ধে মামলা নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন রাজশাহী চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক

গভীর রাতে ঘুমন্ত দম্পতির উপর হামলা, হাত-পা বেঁধে বৃদ্ধকে হত্যা

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১১:৫৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১১:৫৪:২১ অপরাহ্ন
গভীর রাতে ঘুমন্ত দম্পতির উপর হামলা, হাত-পা বেঁধে বৃদ্ধকে হত্যা গভীর রাতে ঘুমন্ত দম্পতির উপর হামলা, হাত-পা বেঁধে বৃদ্ধকে হত্যা
স্বামীকে খুন স্ত্রীকে মারধর করে ডাকাতির ঘটনা ঘটেছে ত্রিপুরার সিপাইজলা জেলার সুনামুরা মহকুমার কলম খেত গ্রাম

মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।  

জানা গেছে আহত নমিতা দাস নিজে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পুলিশকে জানান মঙ্গলবার গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রবেশ করে শান্তি রঞ্জন দাস (৮০) ও তাঁর স্ত্রী নমিতা দাসের (৭০) বাড়িতে। ডাকাত দলের সদস্যরা ঘুমন্ত অবস্থায় দম্পতির উপর হামলা চালায়। ডাকাতরা বৃদ্ধার গলা ও কানের গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন শান্তি রঞ্জন দাস ও তাঁর স্ত্রী। তখনই দুর্বৃত্তরা শান্তি রঞ্জনকে নির্মমভাবে হত্যা করে এবং নমিতা দেবীকে রক্তাক্ত অবস্থায় ফেলে শরীরে থাকা সব স্বর্ণের জিনিস লুট করে নিয়ে যায়। একই তথ্য জানিয়েছেন নমিতার বোনও।

ডাকাত দলের সদস্যদের হাতে আহত নমিতাকে আশঙ্কাজনক অবস্থায় আগরতলার সরকারি মেডিকেল কলেজ ( জিবি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ডাকাতদলের হাতে নির্মম অত্যাচারের পর, ঘটনাস্থলেই মৃত্যু হয় শান্তি রঞ্জনের। দম্পতির তিন ছেলে রয়েছে তার মধ্যে মধ্যে একজন টিএসআর কর্মরত এবং বাকি দু’ জন আগরতলায় ব্যবসার কাজে থাকায় ঘটনার সময় কেউ বাড়িতে ছিলেন না। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও মহকুমা পুলিশ আধিকারিক। এই ঘটনার তদন্তে গোটা এলাকা জুড়ে  শুরু হয় তল্লাশি। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে কাঠালিয়া মুড়া এলাকা থেকে ৩জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাত চক্রের আরও তথ্য মিলতে পারে বলে আশা তদন্তকারী আধিকারিকদের।

এই নৃশংস  ডাকাতির ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। মানুষ প্রশ্ন তুলছেন, যদি নিজের বাড়িতেই নিরাপদ না থাকা যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন