ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

আওয়ামীলীগ যা করেছে তাই করলে একই পরিনতি হবে: মেজর অব. হাফিজ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৯:১১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৯:১১:৩৭ অপরাহ্ন
আওয়ামীলীগ যা করেছে তাই করলে একই পরিনতি হবে: মেজর অব. হাফিজ আওয়ামীলীগ যা করেছে তাই করলে একই পরিনতি হবে: মেজর অব. হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দীন বলেছেন, আওয়ামীলীগ যা করেছে তাই করলে একই পরিনতি ভোগ করতে হবে। বুধবার রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি'র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিজয় র‍্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার পতন কেন হয়েছে আপনারা জানেন। দুর্নীতি, ভূয়া নির্বাচন, অর্থ-সম্পদ লুট এবং বিরোধীদলের নেতাকর্মীদের উপর অত্যাচার করার কারণে তাকে পালাতে হয়েছে। জনগণের ভোটে জিয়াউর রহমানের দল এবার ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ তবে আমাদের উপর অনেক দায়িত্ব। আমাদের সবাইকে সৎ থাকতে হবে, দুর্নীতির উর্ধ্বে থাকতে হবে। আওয়ামীলীগ যা করেছে তা আমরা করলে একই পরিনতি ভোগ করতে হবে। 

এসময় তিনি আরো বলেন, একটি দলের কোনো জনসমর্থন নেই দেখে নির্বাচনের তারিখ দেওয়ায় তাদের মন খারাপ। তাঁরা গত একটা বছর ধরে ক্ষমতার সাধ গ্রহণ করছিল। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই এদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ। এখানে স্বাধীনতার বিপক্ষের শক্তির কোনো জায়গা জনতা দেবে না।  

আলোচনা সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া, আহত হওয়া আমার ভাই আমার সন্তানদেরকে যেন আমরা ভুলে না যায়। তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছ। উন্মুক্ত জায়গা সভা করতে পারতেছি, মিছিল করতে পারতেছি। তাদেরকে আমাদের স্মরণে রাখতে হবে। 

সভায় এনসিপিকে ভুলের জন্য ক্ষমা চেয়ে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিকেল ৬টায় আলুপট্টি মোড় থেকে বিজয় মিছিল বের হয়ে নগরীর সাহেব বাজার অতিক্রম করে রাজশাহী কলেজ গেটে গিয়ে তা শেষ হয়। 

সভায় রাজশাহী মহানগর বিএনপি'র আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এশার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বিভাগীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, জেলা বিএনপি'র আহ্বায়ক আবু সাঈদসহ মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা