ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

মার্কিন ভিসাধারী ভারতীয়দের কঠোর বার্তা দিলো যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৩:০০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৩:০০:২৪ অপরাহ্ন
মার্কিন ভিসাধারী ভারতীয়দের কঠোর বার্তা দিলো যুক্তরাষ্ট্র প্রতিকী ছবি
মার্কিন ভিসাধারী ভারতীয়দের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়কালকে সম্মান করার কথা স্মরণ করিয়ে দিয়ে দূতাবাস বলেছে, যেকোনো শর্ত লঙ্ঘনের ফলে ভিসা বাতিল এবং সংশ্লিষ্টদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

সোমবার (৪ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতে থাকা মার্কিন দূতাবাস বলেছে, ‘আপনার মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে আপনার অনুমোদিত থাকার সময়কালকে সম্মান করুন। আই-৯৪ (যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কিছু বিদেশি নাগরিকের জন্য একটি আগমন/প্রস্থান রেকর্ড) অ্যাডমিট অব ডেট-এর পরেও যুক্তরাষ্ট্রে থাকার ফলে ভিসা প্রত্যাহার, সম্ভাব্য নির্বাসন এবং ভবিষ্যতের ভিসার জন্য অযোগ্যতার মতো গুরুতর পরিণতি হতে পারে।’ 
 
পোস্টে আরও বলা হয়, ‘অতিরিক্ত সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান এখানে আপনার ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার বিষয়টিকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে।’ খবর এনডিটিভি’র।  

এদিকে, সোমবার জর্জিয়ার ১৪তম ডিস্ট্রিক্টের কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন এক্সে দেয়া একটি পোস্টে বলেছেন, ‘ভারতীয় এইচ১-বি ভিসা বন্ধ করুন এবং ওবামা/বাইডেন/ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অর্থায়ন ও অস্ত্র পাঠানো বন্ধ করুন।’ 
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ বিবৃতির প্রসঙ্গ টেনে টেলর গ্রিন এই মন্তব্য করেন। সোমবার ট্রাম্প বলেন, ভারত যে শুল্ক দিচ্ছে, ‘বিপুল পরিমাণে রাশিয়ান তেল কেনার জন্য’ তা আরও বাড়াবে যুক্তরাষ্ট্র।
 
মস্কো থেকে কেনা তেলের বেশিরভাগই অংশই ‘বেশি লাভে’ খোলা বাজারে বিক্রি হচ্ছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
 
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘ভারত কেবল বিপুল পরিমাণে রাশিয়ান তেল কিনছে না, বরং তারা ক্রয়কৃত তেলের বেশিরভাগ অংশ বড় লাভের বিনিময়ে খোলা বাজারে বিক্রি করছে। রাশিয়ান যুদ্ধযন্ত্রের হাতে ইউক্রেনের কত মানুষ মারা যাচ্ছে, তারা (ভারত) তাদের পরোয়া করে না।’
 
এসবের কারণেই ভারতের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়ানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই শুল্ক বা শুল্ক হার কী হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। 
 
এর আগে, গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন যে তিনি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করবেন। তিনি আরও জানান, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশটিকেও একটি ‘অনির্দিষ্ট জরিমানার’ সম্মুখীন হতে হবে, তবে বিস্তারিত কিছু বলেননি। 

এদিকে ভারত সরকারের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে। 
 
যদিও বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো তাদের পরিচয় প্রকাশ করতে চায়নি। সূত্র: এনডিটিভি, রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার