ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

নাচের পোশাকে তমান্না, মঞ্চ থেকে নামতেই ছেঁকে ধরল জনতা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:২৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:২৮:৪২ অপরাহ্ন
নাচের পোশাকে তমান্না, মঞ্চ থেকে নামতেই ছেঁকে ধরল জনতা নাচের পোশাকে তমান্না, মঞ্চ থেকে নামতেই ছেঁকে ধরল জনতা
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী তমান্না ভাটিয়া। মঞ্চ থেকে নামতেই ছেঁকে ধরলেন ভক্তরা। নিজস্বী তোলার আবদার সামলাতে সামলাতে তমান্না যে প্রবল অস্বস্তিতে ভুগছেন, তা ধরা পড়ে গেল ক্যামেরাতেই। আর তার পরই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা, অভিনেত্রীরা কি খুবই সহজ শিকার!

শনিবার ওই পুরস্কার বিতরণী মঞ্চে একের পর এক গানে নাচেন তমান্না। নিজের ‘আজ কি রাত’ তো বটেই, অভিনেত্রী পরিবেশন করেন, ক্যাটরিনা কইফের ‘শিলা কি জওয়ানি’, ‘কালা চশমা’ও। কিন্তু তিনি মঞ্চ থেকে নামতেই বিপত্তি। আয়োজকদের তরফেই অনুরাগীরা তমান্নার সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছ়ড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, তমান্নাকে দেখেই এগিয়ে আসছেন কিছু মানুষ। অভিনেত্রীও হাসিমুখে ছবি তোলাচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। অনেকেই যেন অভিনেত্রীর ঘাড়ের উপর উঠে ছবি তুলতে শুরু করেন।

পরিস্থিতি যেমনই হোক, হাসিমুখেই সামাল দিয়েছেন তমান্না। কোনও ভাবেই মেজাজ হারাতে দেখা যায়নি তাঁকে। নিজেই নিজেকে রক্ষা করে এগিয়ে যান। এ সময় কোনও দেহরক্ষীকে দেখা যায়নি তাঁর আশপাশেয় আর তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। সমাজমাধ্যমে ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন, কোথায় গেলেন অভিনেত্রীর দেহরক্ষীরা? আয়োজক সংস্থাই বা তাঁকে এ ভাবে অসুরক্ষিত ছেড়ে দিলেন কী করে?

সোনালি ঘাগড়া-চোলি পরিহিত তমান্না যতই হাসিমুখে ক্যামেরায় ধরা দিতে চেষ্টা করুন, তাঁর চোখে মুখে ফুটে উঠেছে অস্বস্তি। নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন, “আরে দেখে বুঝতে পারছেন না ওঁর অস্বস্তি হচ্ছে, এ কেমন অসভ্যতা?”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি