ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

হাঁস যাওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন” সৎ ভাই গ্রেফতার

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৬:২৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৬:২৬:০৩ অপরাহ্ন
হাঁস যাওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন” সৎ ভাই গ্রেফতার হাঁস যাওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন” সৎ ভাই গ্রেফতার
ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই হত্যা মামলার এজাহানামীয় আসামী মিজানুরকে গ্রেফতার করে রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

শনিবার (২ আগস্ট) দিনগত রাত দেড়টায় নগরীর মতিহার থানার ধরমপুর এলাকার আবু তালেবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

মিজানুর রহমান ওরফে মিজান (৫০), সে নগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকার আলহাজ¦ মোঃ সিরাজুল করিমের ছেলে।  

রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, নিহত আমিরুল মোমিন (৪০), নগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকার সিরাজুল করিমের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। তার সৎ ভাই আসামী মিজানুর রহমানের পরিবারের সাথে পূর্ব থেকেই শত্রæতা ছিল। তার বাড়ির পাশে ১০ কাঠা জমিতে আমন ধানের চারা রোপন করা ছিল। গত ২১ জুলাই বিকাল সাড়ে ৪টায় নিহতের বাড়ির ২টি হাঁস মিজানুরের জমিতে ধানের চারা নষ্ট করাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরপর (২৪ জুলাই) বিকাল ৪টায় সৎ ভাই আসামী মিজানুর ১০/১১ জন সহযোগীদের সাথে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র-সহ আমিরুলের বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে আমিরুল ও তার ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত আহত দুই ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধা সাড়ে ৬টায় আমিরুলকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নগরীর দামকুড়া থানায় ৭জনকে এজাহারনামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১০/৭১, তারিখ ২৫ জুলাই ২০২৫। ইতিমধ্যেই ওই মামলার ১,২,৩,৪ও ৫ নং আসামীকে গ্রেফতার করে দামকুড়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৫।

শনিবার দিনগত রাত দেড় টায় সৎ ভাই মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত বলে স্বীকার করেছে। 

রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দামকুড়া থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ