ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে চোলাই মদসহ মা-মেয়ে গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৪৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৪৪:৪৬ অপরাহ্ন
গাজীপুরের কালীগঞ্জে চোলাই মদসহ মা-মেয়ে গ্রেপ্তার গাজীপুরের কালীগঞ্জে চোলাই মদসহ মা-মেয়ে গ্রেপ্তার
গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মা শান্তি গমেজে (৬৫) ও মেয়ে শিমুল কোরাইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

রোববার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। 

এর আগে শনিবার (১৭ মে) সন্ধ্যায় ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে তিরিয়া গ্রামের শান্তি ও তার মেয়ে  শিমুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই গ্রামের মৃত বার্নাট কোরাইয়ার স্ত্রী ও মেয়ে।

থানা সূত্রে জানা গেছে, অভিযানে তাদের বাড়ির রান্নাঘরের বাঁশের সিলিংয়ের ওপর থেকে চোলাই মদ এবং মদ তৈরির কাজে ব্যবহৃত একটি সিলভারের পাতিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৩৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, “মাদক নির্মূলে কালীগঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক কারবারির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের